শিরোনাম
◈ তুরস্কের কাছে ১ বিলিয়ন ডলার ও সুন্দরী নারী দাবি, না হলে সম্পর্ক ছিন্নের হুমকি উগান্ডার সেনাপ্রধানের ◈ এনডিটিভি সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী: চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে উদ্বেগ থাকলে ভারত স্পষ্টভাবে জানাক ◈ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা চরমে: ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালি অবরোধের হুমকি ◈ সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই ◈ ‘টাকা দিন, এমপি হন’ ১২ কোটির বিনিময়ে এমপি পদ, বিস্ফোরক অভিযোগ চট্টগ্রামের বিএনপি নেত্রীর ◈ ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু ◈ গণতন্ত্র একটি আস্থার জায়গা: চীফ হুইপ  ◈ লটারি কখনোই মেধা যাচাইয়ের সঠিক পদ্ধতি নয়, এটি ধনী-গরিব বৈষম্যও কমাতে কার্যকর হয়নি: শিক্ষা মন্ত্রী ◈ ফার্নেস তেলের নতুন দাম নির্ধারণ, লিটারে বেড়েছে ২৪.৫৯ টাকা ◈ ফুয়েল পাস অ্যাপে প্রবেশ বন্ধ, সার্ভার জটিলতায় করা যাচ্ছে না নিবন্ধন, ৫ ঘণ্টা অপেক্ষার পর মিলছে তেল

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২১, ০৮:৪০ রাত
আপডেট : ১১ এপ্রিল, ২০২১, ১২:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় পলিসি নির্ধারণে দ্বিচারিতায় সরকার: মির্জা ফখরুল

শিমুল মাহমুদ: [২] শনিবার জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির এক ভার্চুয়াল আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার একদিকে লকডাউন দিচ্ছে, অন্যদিকে সমস্ত গণপরিবহন, শপিংমল-দোকানপাট সব খুলে দিচ্ছে। অর্থাৎ তাদের যে উদাসীনতা, ব্যর্থতা ও অযোগ্যতা-এই কারণে আজকে করোনা এই অবস্থায় গিয়ে পৌঁছেছে।

[৩] দেশের হাসপাতাল ও স্বাস্থ্যখাতের পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, আজকে টেস্টের কোনো ব্যবস্থা নেই, হাসপাতালগুলোতে সাধারণ বেড পর্যন্ত নেই, আইসিইউ বেড নেই, কোনো রকম সুব্যবস্থা নেই। দুর্ভাগ্য আমাদের, আজকে যখন করোনা ভয়াবহ রূপ ধারণ করেছে তখন থেকেই সরকার কোনো কার্য্কর ব্যবস্থা গ্রহণ করেনি।

[৪] টিকা প্রসঙ্গে ফখরুল বলেন, ভ্যাকসিনের যে সাপ্লাইটা যে আসবে সে সম্পর্কে কোনো নিশ্চয়তা তারা জনগণের সামনে, দেশের সামনে, জাতির সামনে তুলে ধরতে পারছে না। তারা বলছে যে, চীন ও রাশিয়ার থেকে ভ্যাকসিন আনার চেষ্টা করছে। এটা অনেক দেরি হয়ে গেছে।

[৫] মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সরকার বিকৃত করছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, প্রবাসী সরকার যে একটা বিরাট ভূমিকা পালন করেছিল এবং মুক্তিযুদ্ধের প্রধান নেতৃত্ব দিয়েছিল সেটা তারা (আওয়ামী লীগ সরকার) বেমালুম চেপে যায়। দেখবেন তাজউদ্দিন সাহেবের নাম উচ্চারণ হয় না, রব সাহেবের নাম একবারও উচ্চারণ হয় না, শাহজাহান সিরাজ সাহেবের নাম উচ্চারণ হয় না এবং যিনি স্বাধীনতার ঘোষণা দিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, তার নাম কোনোদিন উচ্চারণ হয় না।

[৬] জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেন, আজকে যার যার অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে বৃহত্তর ঐক্যের মাধ্যমে দল-মত-জাতি-ধর্ম নির্বিশেষে অসাম্প্রদায়িক এবং গণতান্ত্রিক চেতনা, সাম্য, মানবিক মূল্যবোধ ও সামাজিক ন্যায় বিচার-এসবের ভিত্তিতে এক হয়ে কর্তৃত্ববাদী শাসনব্যবস্থাকে যদি আমরা না সরাতে পারি তাহলে মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তিযুদ্ধের সমস্ত অর্জনে বিফলে চলে যাবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়