শিরোনাম
◈ ইরানে সাম্প্রতিক সহিংসতায় নিহত ২ হাজার ৯৮৫ জনের তালিকা প্রকাশ ◈ ছাত্রদলের ৭ শীষ নেতা এবার সংসদ নির্বাচনে প্রার্থী ◈ ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর ও আন্দামান: আতঙ্কে রাস্তায় বাসিন্দারা ◈ ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল ◈ এপস্টেইনকাণ্ডে নতুন ফাইল প্রকাশ: ফেঁসে যাচ্ছেন ক্লিনটন দম্পতি ◈ ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের নাটকীয় জয় ◈ রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মা‌দ্রিদের কষ্টের জয় ◈ অবশেষে শৃঙ্খলায় ফিরছে ১০২২ লাইটার জাহাজ, বিডব্লিউটিসিসির বিশেষ সফটওয়্যার চালু ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না থার্ড টার্মিনাল, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার ◈ ইউরোপে কে আসবে সিদ্ধান্ত নেবে ইউরোপই: অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর ইইউ

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২১, ০৮:১৮ রাত
আপডেট : ১০ এপ্রিল, ২০২১, ০৮:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কামারখন্দে ১৩ জন জুয়ারি ও দুই মাদক সেবনকারী আটক

রাইসুল ইসলাম: [২] সিরাজগঞ্জের কামারখন্দে ১৩জন জুয়ারি ও দুইজন মাদক সেবনকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।গত শুক্রবার উপজেলার পাইকোশা লাহিড়ীবাড়ীতে তাস দিয়ে জুয়া খেলার সময় ১৩জন জুয়ারিকে গ্রেপ্তার করে পুলিশ।

[৩] গ্রেপ্তারকৃতরা হলেন, নুরুল ইসলাম, আরিফুল ইসলাম, হযরত আলী, বাবলু মিয়া, সোলেমান হোসেন, শামীম হোসেন, মামুন সরকার, সাদ্দাম হোসেন, মামুন হোসেন, সুজন মিয়া, আজিজুল ইসলাম, তোতা মিয়া, শফিকুল ইসলাম, লুৎফর রহমান। গ্রেপ্তারকৃতরা সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ থানার বাসিন্দা।

[৪] এদিকে শুক্রবার সন্ধ্যায় কামারখন্দ সরকারি খাদ্য গুদাম এলাকা থেকে হেরোইন সেবনের সময় হেরোইন সহ নুরুল ইসলাম ও রেজাউল করিম নামে দুই মাদক সেবনকারীকে গ্রেপ্তার করে পুলিশ।

[৫] কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে,এম রাকিবুল হুদা জানান, বিশেষ অভিযান পরিচালনা করে ১৩ জন জুয়ারি ও দুইজন মাদক সেবনকারীকে গ্রেপ্তার করে শনিবার দুপুরে সিরাজগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়