শিরোনাম
◈ ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ পাঠ্যবই, বদলাবে শিখনপদ্ধতি ◈ লন্ডন হাইকমিশন নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার, ভিসা সার্ভার নিয়ে সতর্কবার্তা ◈ পঞ্চগড়ে এক টাকায় চারটি লাউ, ২ টাকায় ১ কেজি পেঁপে; উৎপাদন খরচ না পেয়ে গাছ কাটছেন কৃষক ◈ উচ্চ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লালমাই পাহাড় কাটা, হুমকিতে প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও জীববৈচিত্র্য ◈ দেশে গ্যাস উৎপাদনে বড় ধস, এক বছরে কমেছে ৬৮ বিলিয়ন ঘনফুট: এলএনজি আমদানিনির্ভরতা বাড়ার শঙ্কা ◈ আ‌মে‌রিকা হামলা কর‌লে উপসাগরজুড়ে পাল্টা আঘাতের পরিধি বাড়াবে ইরান: ওয়াল স্ট্রিট জার্নালের প্রতি‌বেদন ◈ ইসরায়েলের প্রতিরক্ষায় ১১ বিলিয়ন ডলার ব্যয় যুক্তরাষ্ট্রের ◈ দুই মাস আগে আপত্তি, এখন ফিফা সভাপ‌তি ইনফান্তিনোর পাশে এএফসি  ◈ বাংলাদেশের রাজনীতিতে ‘গুপ্ত’ বিতর্ক কেন, বিএনপি-জামায়াতের বিরোধে বাড়ছে অবিশ্বাস? ◈ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৪৮ ঘণ্টার মধ্যে রূপ নিতে পারে, বাংলাদেশে বৃষ্টির আভাস

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২১, ০৮:৩৮ রাত
আপডেট : ১০ এপ্রিল, ২০২১, ০৮:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাকিবের প্রতি বিষোদগার মুছে দিলেন তসলিমা, এক স্ট্যাটাস এডিট করলেন ১৫ বার!

স্পোর্টস ডেস্ক: [২] টুইট কিংবা স্ট্যাটাস দিয়ে একের পর এক ঝামেলায় পড়ছেন আলোচিত লেখিকা তসলিমা নাসরিন। সবশেষ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের প্রতি বিষোদগার করে স্ট্যাটাস দিয়ে সেটি আবার মুছে দিয়েছেন। এক স্ট্যাটাস এডিট করেছেন ১৫ বার!

[৩] কয়েকদিন আগেই ইংলিশ ক্রিকেটার মঈন আলীকে নিয়ে বেফাঁস মন্তব্য করে বিপাকে পড়েছিলেন তসলিমা নাসরিন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে লিখেছিলেন মঈন আলী যদি ক্রিকেটার না হতেন তাহলে ‘জঙ্গি’ হতেন। এর পরেই শুরু হয় তসলিমা নাসরিনকে নিয়ে সমালোচনা। নাসরিন উঠে আসেন লাইম লাইনে।

[৪] তবে টিকতে পারেননি, সামাজিক যোগাযোগ মাধ্যমে তোপের মুখে পড়েন তসলিম। জেফরা আর্চারসহ একাধিক ইংলিশ ক্রিকেটার কড়া ভাষায় জবাব দিয়েছেন তার টুইটের। শেষ পর্যন্ত এই মন্তব্যের জন্য ক্ষমা চাইতে বাধ্য হন তসলিমা।

[৫] সেই ইংলিশ ক্রিকেটারদের মধ্যে একজন ছিলেন সাকিব মাহমুদ। তিনি তার টুইটে লিখেছিলেন ‘ডিজগাস্টিং টুইট, ডিজগাস্টিং ইন্ডিভিজুয়াল’। সাকিবের টুইটের নিচে ইংলিশ আরেক ক্রিকেটার স্যাম বিলিংস লিখেছেন, দয়া করে আপনারা তসলিমা নাসরিনের অ্যাকাউন্টে রিপোর্ট করুন। কিন্তু এখানেই আরেক বিপত্তি বাঁধালেন তসলিমা। সেই ইংলিশ ক্রিকেটারকে বাংলাদেশের সাকিব আল হাসান ভেবেই কিনা ফেসবুকে তাকে নিয়ে বেফাঁস মন্তব্য করেছেন তসলিমা নাসরিন।

[৬] তার ফেসবুক স্ট্যাটাসের দ্বিতীয় অংশে তিনি লেখেন, বাংলাদেশের ক্রিকেটার সাকিবও বেশ এবিউজ করলেন আমাকে। ‘ডিজগাস্টিং টুইট, ডিজগাস্টিং ইন্ডিভিজুয়াল। এর মানে আমার টুইট যেমন খারাপ, আমি মানুষটাও তেমন খারাপ। সাকিব কিন্তু কলকাতায় দুর্গাপূজোর উদ্বোধন করতে গিয়ে বাংলাদেশের মুসলিম মৌলবাদিদের আক্রমণের শিকার হয়েছিলেন, তখন কিন্তু ওদের আক্রমণকে ডিজগাস্টিং বলেননি, ওদেরকেও ডিজগাস্টিং বলেননি। আমি তখন সাকিবের পক্ষ নিয়ে কলাম লিখেছিলাম, সাকিবের অধিকার আছে যে খানে খুশি যাওয়ার, যা কিছু উদ্বোধন করার, সাকিবকে কৈফিয়ত দিতে হবে কেন।

[৭] আর সাকিব কী করলেন, যারা ওঁকে আক্রমণ করেছিল, তাদের কাছে করজোরে ক্ষমা প্রার্থনা করলেন, বললেন, তার পূজোয় যাওয়াই উচিত হয়নি, তিনি ইসলামে প্রচণ্ড বিশ্বাসী, এবং ইসলামই পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। আমাকে আক্রমণ করে তিনি তার সেই আক্রমণকারীদেরই খুশি করলেন। এমন কৌশল যে আমি জানি না, সে কারণে আমি নিজেকে ভালোবাসি আরও একটু বেশি। সময় গড়ানোর সাথে সাথে ভুল বুঝতে পেরেই কিনা স্ট্যাটাসটি এডিট করে দিলেন আলোচিত এই লেখিকা। এই এক স্ট্যাটাস তিনি এডিট করেছেন ১৫ বার। - যমুনানিউজ

  • সর্বশেষ