শিরোনাম
◈ ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে এবার থানায় গেলেন সেই শিক্ষিকা ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন ◈ ২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, ৭ শ্রেণির ব্যক্তি যেতে পারবেন না ◈ ১২ দলীয় জোটে ভাঙনের শঙ্কা: বহিষ্কারের পথে দুই শরিক, জরুরি বৈঠক শিগগির ◈ সুন্দর সমাজ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ◈ আন্দোলন শেষে কোন পথে ককরোচ জনতা পার্টি? ◈ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ◈ আশিয়ান সিটি নিয়ে পুরোনো অভিযোগে নতুন গতি, নজরুল ভূঁইয়াকে ঘিরে তদন্ত ও আইনি তৎপরতা জোরদার ◈ ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর ভারতজুড়ে স্লোগান—‘এবার মোদির পালা’ ◈ বিশ্বকা‌পে আর্জেন্টিনা-স্পেন ফাইনালের সেই রেফারি হঠাৎ অবসরে গেলেন

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২১, ০৬:৩৫ বিকাল
আপডেট : ১০ এপ্রিল, ২০২১, ০৬:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রংপুর বিভাগে করোনায় নতুন আক্রান্ত ৬৫, মৃত্যু এক

আফরোজা সরকার : [২] গত ২৪ ঘণ্টায় বিভাগের ৮ জেলার মধ্যে গতকাল শুক্রবার সকাল ৮ টা শনিবার সকাল ৮টা পর্যন্ত ৮ জেলায় একদিনে নতুন করে ৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

[৩] এ সময়ে কুড়িগ্রাম জেলায় ১ জনের মৃত্যু হয়েছে। সুস্থ্য হয়েছেন ২২ জন। এ নিয়ে বিভাগে ১৬ হাজার ৭শ’ ৯৭ জন আক্রান্ত পাওয়া গেছে। এছাড়া ৩শ’ ১৯ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট ১৫ হাজার ৭শ’ ৭২ জন রোগী সুস্থ হয়েছেন। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যলয়

[৪] রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ আহাদ আলীর কার্যলয় সূত্রে জানা গেছে, গতকাল পর্যন্ত ২৪ ঘন্টায় এই বিভাগের দিনাজপুরে ২৭, রংপুরে ১৫, লালমনিরহাটে ৬, কুড়িগ্রামে ৬, গাইবান্ধায় ৬, নীলফামারীতে ৩, ঠাকুরগাঁয় ১ এবং পঞ্চগড় জেলায় ১ জন কোরে করোনায় আক্রান্ত হয়েছেন।

[৫] বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, গতকাল পর্যন্ত দিনাজপুুর জেলায় ৫ হাজার ২৪ জন আক্রান্ত ও ১শ’ ১৫ জনের মৃত্যু হয়েছে। জেলায় ৪ হাজার ২শ” ৮৪ জন আক্রান্ত ও ৭৩ জনের মৃত্যু হয়েছে, ঠাকুরগাঁও জেলায় ১ হাজার ৫শ’ ৮১ জন আক্রান্ত ও ৩৪ জনের মৃত্যু, গাইবান্ধা জেলায় ১ হাজার ৫শ’ ৮১ জন আক্রান্ত ও ১৭ জনের মৃত্যু, নীলফামারী জেলায় ১ হাজার ৪শ’ ৪৭ জন অক্রান্ত ও ৩২ জনের মৃত্যু, কুড়িগ্রাম জেলায় ১ হাজার ৬৫ জন আক্রান্ত ও ১৬ জনের মৃত্যু, লালমনিরহাট জেলায় ১ হাজার ২ জন আক্রান্ত ও ১১ জনের মৃত্যু, পঞ্চগড় জেলায় ৮শ’ ১৪ জন আক্রান্ত এবং ২০ জনের মৃত্যু হয়েছে।

[৬] এদিকে করোনা সন্দেহে বিভাগে গত ২৪ ঘন্টায় আরও ২৭৬ জন সহ হোম কোয়ারেন্টাইনে ছিলেন ৯৯ হাজার ১৮ জন। একই সময়ে ১৫৬ জন সহ মোট ৯৫ হাজার ১শ’ ৫৭ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়