শিরোনাম
◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২১, ০৬:০৭ বিকাল
আপডেট : ১০ এপ্রিল, ২০২১, ০৬:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জুড়ীতে দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

স্বপন দেব : [২] মৌলভীবাজারের জুড়ীতে ট্রাকের সাথে সংঘর্ষে শওকত আজিজ (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার ১০ এপ্রিল সকালে  কুলাউড়া-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের জুড়ীর ভুঁয়াই এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

[৪] জুড়ী থানা পুলিশ জানায়, রাজনগর উপজেলার ইটা চা বাগানের বাসিন্দা আহসান আলীর পুত্র শওকত আজিজ সকালে জুড়ীর উদ্দেশ্যে তাঁর বাড়ি থেকে মোটরসাইকেলযোগে রওয়ানা দেন।

[৫] জুড়ীর জায়ফরনগর ইউনিয়নের ভুঁয়াই বাজার এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাকের সাথে তার মোটরসাইকেলটির সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলেই শওকত মারা যান।

[৬] জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্ত্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনগত প্রক্রিয়ার শেষে শওকতের লাশ পরিবারের কাছে তার মৃতদেহ হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়