শিরোনাম
◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২১, ০৫:১৭ বিকাল
আপডেট : ১০ এপ্রিল, ২০২১, ০৫:১৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]প্রথম ম্যাচ থেকেই একাদশে থাকছেন সাকিব; নিশ্চিত করল কলকাতা

স্পোর্টস ডেস্ক: [২]এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে খেলোয়াড় সংখ্যা ২৫ জন। এর মধ্যে বিদেশি রয়েছেন ৮ জন। যেখান থেকে একাদশে সুযোগ পাবেন ৪ জন বিদেশি। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্নটি হাজির হয়, বাংলাদেশ দলের অলরাউন্ডার সাকিব আল হাসান কি প্রথম থেকেই সুযোগ পাবেন? নাকি অপেক্ষা করতে হবে অন্যদের ব্যর্থতার জন্য?

[৩] কলকাতার একাদশে চার বিদেশির মধ্যে দুজনের জায়গা নিশ্চিত- অধিনায়ক ইয়ন মরগ্যান এবং মারকুটে অলরাউন্ডার আন্দ্রে রাসেল। অন্য দুইটি জায়গার জন্য থাকছে ছয়টি নাম- সাকিব আল হাসান, সুনিল নারিন, টিম সেইফার্ট, লকি ফার্গুসন, প্যাট কামিনস ও বেন কাটিং। এদের টপকে রোববারের ম্যাচের একাদশে জায়গা করে নেয়া খুব একটা কঠিন হওয়ার কথা নয় সাকিবের জন্য।

[৪] অন্তত এমনটাই আভাস মিলেছে কলকাতার ট্রেনিং সেশন থেকে। শুক্রবার দলের অনুশীলনে প্রায় এক ঘণ্টার বেশি সময় একটি নেটে ব্যাটিং অনুশীলন করেছেন সাকিব। অন্য পাশের নেটে বড় বড় ছক্কার অনুশীলন করে গেছেন আন্দ্রে রাসেল। পেস বোলিং অলরাউন্ডার রাসেল আর অন্যদিকে স্পিনিং অলরাউন্ডার সাকিবকে তৈরি করায়ই সম্ভাবনা জেগেছে দুজনকে একসঙ্গে একাদশে দেখার।

[৫] অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে কলকাতার প্রথম ম্যাচটি হবে চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে। এ মাঠের উইকেট বরাবরই স্পিন সহায়ক। আর এজন্য নজর থাকছে অভিজ্ঞ অফস্পিনার হরভজন সিংয়ের দিকেও। চেন্নাইয়ে তাঁকে খেলানোর সম্ভাবনা অনেক বেশি। সেক্ষেত্রে বোলিংয়ে সাকিব, হরভজন ও ভরুন চক্রবর্তী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।

[৬] গ্রুপপর্বে চেন্নাইয়ে ৩, মুম্বাইয়ে ২, আহমেদাবাদে ৪ ও ব্যাঙ্গালুরুতে ৫ ম্যাচ খেলবে কলকাতা। একদম শেষদিকে ব্যাঙ্গালুরুতে হতে যাওয়া ম্যাচগুলো গুরুত্বপূর্ণ কলকাতার জন্য। সেখানের ছোট মাঠে বিগ হিটারদের দায়িত্ব নিতে হবে বড় সংগ্রহের জন্য। তবে শুরুর ম্যাচগুলো যেহেতু স্পিন সহায়ক উইকেটে, তাই সাকিবের খেলার সম্ভাবনা অনেক বেশি।

[৭] কলকাতার সম্ভাব্য একাদশ: শুভমান গিল, রাহুল ত্রিপাঠি, নিতিশ রানা, সাকিব আল হাসান, ইয়ন মরগ্যান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, লকি ফার্গুসন/প্যাট কামিনস, শিভাম মাভি, ভরুন চক্রবর্তী এবং প্রাসিদ কৃষ্ণা।- আইপিএল নিউজ

  • সর্বশেষ