শিরোনাম
◈ সিরিশকাগজ বিতর্কে বড় ধাক্কা, ধারাভাষ্য প্যানেল থেকে ছাঁটাই উসমান খাজা-ওয়ার্নার ◈ ইং‌লিশ ফুটবলার হ্যারি কেইন ভা‌লো নেই, কয়েক মাসের জন্য মাঠের বাইরে  ◈ স্যান্ডপেপার কে‌লেঙ্কা‌রি : প্যাট কামিন্সকে নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার কঠিন সিদ্ধান্ত ◈ উত্তপ্ত গোপালগঞ্জে সমাবেশ করতে চায় এনসিপি ◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২১, ০৪:২০ দুপুর
আপডেট : ১০ এপ্রিল, ২০২১, ০৪:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা সংক্রমণ রোধে জবি ছাত্রলীগের মাস্ক বিতরণ

অপূর্ব চৌধুরী: [২] করোনাভাইরাস এর সংক্রমণ রোধ ও সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনা অনুযায়ী মাস্ক বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা।শনিবার (১০ এপ্রিল) দুপুর ১টার দিকে সদরঘাট ও ভিক্টোরিয়া পার্ক এলাকায় সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ।

[৩] এসময় ছাত্রলীগ নেতারা বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনা অনুযায়ী মানুষের মাঝে মাস্ক বিতরণ কর্মসূচি পালন করেছি। মানুষকে মাস্ক সঠিক ভাবে পরানো সহ করোনা ভাইরাস সম্পর্কে সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছি।

[৪] এতে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আল আমিন শেখ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হোসনে মোবারক রিসাত, নাজমুল আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, আক্তার হোসেন, নুরুল আফসার, সাবেক সহ সম্পাদক নাহিদ পারভেজ, আনোয়ার সজিব।অনন্যা আফরিন

  • সর্বশেষ