শিরোনাম
◈ জরুরি যেসব পণ্যবাহী জাহাজ চলাচলে অনুমতি দিল ইরান ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম বৈঠকে যা চাইলেন ব্যবসায়ীরা ◈ চীনের আক্রমণের ভয়ে তাইওয়ান ছাড়ার পরিকল্পনা করছেন অনেকে ◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২১, ০১:৪৭ দুপুর
আপডেট : ১০ এপ্রিল, ২০২১, ০১:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব: ছিনিয়ে নেওয়া গুলি উদ্ধার, গ্রেফতার ২

তৌহিদুর রহমান: [২] ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশ সদস্যদের সংঘর্ষের সময় এক পুলিশ সদস্যের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। শনিবার তাদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার সুহিলপুর বাজারের একটি মিষ্টির দোকান থেকে গুলিগুলো উদ্ধার করে পুলিশ। গ্রেফতার কৃত আসামীরা হলেন সুহিলপুর ইউনিয়নের দক্ষিণ কেন্দুবাড়ির মৃত ছামীর আলীর ছেলে আরব আলী (৪০) ও সুহিলপুর গ্রামের মৃত রমিজ মিয়ার ছেলে মো. মনির মিয়া (৪২)।

[৩] জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ২৭ মার্চ বিকেলে মৌলভীবাজার জেলা পুলিশের দুই সদস্য সিএনজি অটোরিকশায় করে আসামি নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে আসছিলেন। ওই দিন সদর উপজেলার নন্দনপুরে হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। রাস্তায় সংঘর্ষকারীরা পুলিশের অটোরিকশাটি আটকে পুলিশ সদস্যদের উপর হামলা করে। । এ সময় এক পুলিশ সদস্যের কাছ থেকে ২০ রাউন্ড গুলি ছিনিয়ে নেয় তারা।

[৪] ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন,আটক আসামীদের দেওয়া তথ্য অনুযায়ী গুলিগুলো উদ্ধার হয়। অস্ত্র আইনে মামলা দিয়ে আসামীদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়