শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে মাইন শনাক্তে ইরান বিপাকে, সক্ষমতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের ◈ অভিন্ন ভবিষ্যৎ ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে এনডিটিভিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বার্তা ◈ কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে দিল্লিতে আশ্রয়, অমিত শাহকে প্রশ্ন অভিষেকের! (ভিডিও) ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ১০ ◈ ১৪ এপ্রিল ১০ উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি: কার কী শর্ত, কোথায় অনিশ্চয়তা? ◈ বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন ◈ চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর আসছে! ◈ এক মাসে ৫৩২ মৃত্যু, থামছে না সড়ক দুর্ঘটনার মিছিল ◈ যেসব শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি সহায়তা পাবেন ৬ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২১, ১১:৫০ দুপুর
আপডেট : ১০ এপ্রিল, ২০২১, ০৩:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গজারিয়ায় ৪ হাজার কেজি জাটকার চালানসহ আটক ৪

নেয়ামূল হক : [২] মুন্সীগঞ্জের গজারিয়ার নয়ানগর নামক এলাকার মেঘনা নদীতে অদ্য সকাল ৭:১৫ মি.গজারিয়া থানার নৌ পুলিশ নিয়মিত সঙ্গীয় ফোর্স নিয়ে টহল রত অবস্থায় ওসি নৌ আবদুস সালাম এর নেতৃত্বে চাঁদপুর হতে ঢাকামুখী ,প্রায় ষাট ফিট লম্বায় টলার টি চলন্ত অবস্থায় পুলিশের সন্দেহ হলে, থামাতে নির্দেশ দিলে তাহা অমান্য করে দ্রুতগতিতে চলে যাওয়ার সময় আটক করে পুলিশ।

[৩] আটক করার পর দেখা যায় যে ২০ থেকে ২৫ টি প্লাস্টিকের ড্রামে কালো পলিথিন দিয়ে মোড়ানো এ যাবত কালের সর্ববৃহৎ জাটকা দের- ইঞ্চি হতে দু- ইঞ্চি পরিমাণ এতই বেশি উপস্থিত কর্তব্যরত প্রশাসন ও জনসাধারণকে বিশমিত করেছে।

[৪] ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা (১০ ইঞ্চির ছোট ইলিশ) ধরা, পরিবহন, ক্রয়-বিক্রয় ও মজুদ রাখা দণ্ডনীয় অপরাধ। মুজিববর্ষের শপথ নেবো, জাটকা নয় ইলিশ খাব।
এ প্রতিপাদ্য কে সামনে রেখে রাষ্ট্রীয় সম্পদ রক্ষার্থে প্রশাসন নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রেখে চলেছে।

[৫] এ ব্যাপারে ওসি নৌ পুলিশ আবদুস সালাম জানান প্রায় চার হাজার কেজি জাটকা ইলিশ আটক যাহার বাজার মূল্য ৮ লক্ষাধিক টাকা। দুটি ইঞ্জিন চালিত স্টিলের টলার ও চারজন কে আটক করতে সক্ষম হয়েছে।

[৬] জব্দকৃত জাটকা মাছ প্রশাসনের উপস্থিতিতে বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।

[৭] আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনী পদক্ষেপ নিয়ে গজারিয়া থানায় সোপর্দ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়