শিরোনাম
◈ খে‌লোয়াড়‌দের আ‌র্থিক ক্ষ‌তি সামলা‌তে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বাড়ালো বিসিবি ◈ নাম বদলে যাচ্ছে র‌্যাবের, সংসদে বিল ◈ সংসদে অনুপস্থিত এমপি, বাতিল হলো লিখিত প্রশ্ন: স্পিকারের ‘জি এম তো নাই’ মন্তব্যে হাসির রোল ◈ নতুন দায়িত্ব পেলেন এ্যানি ◈ ইংরেজি জানেন, বুঝতেও পারেন—কথা বলতে গেলেই সমস্যা কেন হয়? ◈ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই ◈ জাতীয় গ্রিডে বাড়ছে গ্যাস, কাল আসছে আরও এক এলএনজি কার্গো ◈ জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’ ◈ বয়স জালিয়াতির কার‌ণে এক সঙ্গে ৫০০ জন কু‌স্তি‌গির বহিষ্কার ◈ ‘যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে রেমিট্যান্সের শীর্ষে ফের সৌদি আরব’

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২১, ১১:৩৬ দুপুর
আপডেট : ১০ এপ্রিল, ২০২১, ১১:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৃত্যু যেমনই হোক প্রস্তুত থাকুন ঈমানের সাথে, পবিত্রতার সাথে আল্লাহ পাকের ডাকে সাড়া দেওয়ার জন্য

হাবিব উল্লাহ ডন, ফেসবুক থেকে, আপনি ভাবছেন মহামারী ছড়িয়ে পড়েছে আপনি মারা যাবেন, বাসা থেকে বের হওয়া বন্ধ করে দিচ্ছেন অথচ-
পবিত্র কুরআনে আল্লাহ পাক বলছেনঃ-
কুল্লু নাফসিন জাইকাতুল মউত,
অর্থাৎ প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।
মৃত্যু থেকে বাঁচার সকল রাস্তা বন্ধ
আপনি ভাবছেন করুনা ভাইরাস সংক্রমণের জন্য শহর ছেড়ে পালাবেন কিন্তু-
হাদীসে বলা হয়েছেঃ-
যখন মহামারী ছড়িয়ে পড়বে আর তুমি সেখানেই রয়েছো, তখন সেখানেই অবস্থান করবে। মহামারী এলাকা থেকে পলায়ন করা জিহাদের ময়দান হতে পলায়ন করার মতোই অপরাধ।
(মিশকাতুল মাসাবীহ-৬১)।
আপনি বলছেন মহামারীতে আক্রান্ত হয়ে মারা গেলে আপনি জানাযা পাবেন না আর-
রসুলুল্লাহ সাঃ বলেছেনঃ-
মহামারীতে মারা যাওয়া প্রত্যেক ব্যক্তিই শহীদ। (মিশকাতুল মাসাবীহ-১৫৪৬)
আপনি খাদ্য সংগ্রহ করছেন যেন খাদ্যের অভাবে মারা যেতে না হয় কিন্তু-
কুরআনে পাকে বলা হয়েছেঃ-
"যমীনের উপর বিচরণশীল এমন কোনো জাতি নেই, যার রিযিক আল্লাহ পাক নির্ধারণ করেন নি।"
(সূরাঃ হূদ, ৬)
আপনার ঘর ভর্তি খাবার মজুদ আছে অথচ-
সেদিন মৃত্যুর ফেরেশতা (মালাকুল মউত) এসে হাজির হয়ে বলবেঃ-
ওহে আমি পুরো পৃথিবী সন্ধান করে আপনার জন্য এক ফোটা পানির ব্যবস্থা করতে পারিনি, এক টুকরো রুটি পর্যন্ত সংগ্রহ করতে আমি ব্যর্থ হয়েছি সুতরাং আমাকে এখন আপনার জান কবজ করতেই হবে।
অতঃপর-
ধৈর্য্য ধারণ করুন।
মৃত্যু যেমনই হোক প্রস্তুত থাকুন ঈমানের সাথে, পবিত্রতার সাথে আল্লাহ পাকের ডাকে সাড়া দেওয়ার জন্য।
আমিন..

  • সর্বশেষ