শিরোনাম
◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালিতে নিবন্ধন পদ্ধতি চালু করছে ইরান, এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় ◈ কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইফতার আয়োজন ঘিরে উত্তপ্ত দিল্লি বিশ্ববিদ্যালয় ◈ ইরান যুদ্ধ বন্ধে চীনের তাড়া নেই যেই পাঁচ কারণে ◈ ইরানকে ঘিরে নতুন কৌশল: পাইপলাইন পরিকল্পনার কথা ইসরায়েলের ◈ ঈদের আগে প্রবাসী আয়ে চাঙা রিজার্ভ ◈ এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে রেকর্ড

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২১, ১১:১৭ দুপুর
আপডেট : ১০ এপ্রিল, ২০২১, ১১:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জের সলঙ্গায় র‌্যাবের অভিযানে ইয়াবা ব্যবসায়ী ও ছিনতাইকারী সহ ২ জন গ্রেফতার

মহিউদ্দিন মিরাজ: [২] শুক্রবার বিকালে গোপন সাংবাদের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার,সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃত্বে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন সায়দাবাদ মোড়ের উত্তর পার্শ্বে বাঁশের হাট রেল লাইন সংলগ্ন বালির মাঠের উপর নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করার সময় এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

[৩] এছাড়াও তাহার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২ টি মোবাইল এবং নগদ এক হাজার টাকা জব্দ করা হয়।

[৪] গ্রেফতারকৃত আসামী মোঃ মাজেদুল ইসলাম পিতা মোঃ আজাহার মন্ডল, সাং- রাজাপুর দক্ষিণপাড়া, থানা- বেলকুচি, জেলা- সিরাজগঞ্জ।

[৫] গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সরনী ১০(ক) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাকে সিরাজগঞ্জের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়