শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২১, ০৯:১৮ সকাল
আপডেট : ১০ এপ্রিল, ২০২১, ০৯:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অন্যত্র বিয়ে করায় প্রেমিকের বিশেষ অঙ্গ কেটে দিলেন প্রেমিকা

ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন প্রেম করার পরও অন্য মেয়েকে বিয়ে করায় প্রেমিকের পুরুষাঙ্গ কেটে দিয়েছেন এক প্রেমিকা। শুক্রবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে শেরপুরের শ্রীবরদী উপজেলার বকচর গ্রামে এ ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় ‍ওই যুবককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীবরদী উপজেলার ষাইট কাঁকড়া গ্রামের আবু বক্করের ছেলে জিহানের (২৭) সঙ্গে বকচর গ্রামের আশরাফ আলীর মেয়ে ও তারই ফুফাতো বোন রীনার প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি জিহান রীনাকে বিয়ে না করে পারিবারিকভাবে অন্যত্র বিয়ে করে। এতে ভীষণ ক্ষুব্ধ হয় রীনা।

শুক্রবার রাতে রীনা তার সাবেক প্রেমিক ও মামাতো ভাই জিহানকে নিজ বাড়িতে ডেকে নেয়। একপর্যায়ে তার সঙ্গে মেলামেশা করতে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে জিহানের পুরুষাঙ্গ কেটে দেয়। এ সময় তার চিৎকারে বাড়ির লোকজন ছুটে আসে এবং তাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে রাতেই তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে, এই ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে রীনাকে আটক করে। এ সময় রীনা অচেতন হয়ে পড়ে।

এ বিষয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান বলেন, ‘এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। মামলার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ সময়টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়