শিরোনাম
◈ প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল  নিষিদ্ধ, ই-রিকশা নিবন্ধনে আসছে নতুন বিধিমালা ◈ মানবাধিকার কমিশন বিল নিয়ে বিরোধীদের বয়কট: ‘রাবার স্ট্যাম্প’ কমিটির অভিযোগ ◈ ৬৪ জেলায় মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেওয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে রিট ◈ স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: গুম প্রতিরোধ দিবসে রাষ্ট্রপতি ‎ ◈ ভূমিধসে চীন–নেপাল সীমান্তে ফের নতুন হ্রদের সৃষ্টি, বিপর্যয়ের শঙ্কা ◈ সেপ্টেম্বরেই শুরু, ৬ মাসে মালয়েশিয়া যাবে ২ লাখ বাংলাদেশি ◈ ভোলার গ্যাস পাইপলাইন প্রকল্প মাত্র ৬০০ কোটি টাকার জন্য ফেলে রাখা হয়! ◈ আমরা একটি নতুন অর্থনৈতিক মডেল চালু করেছি: অর্থমন্ত্রী ◈ ২০২৮ থেকে শিক্ষাক্রমে ব্যাপক পরিবর্তন আসবে, যুক্ত হচ্ছে যেসব বিষয় ◈ বিএনপির মুখপাত্র থাকা অবস্থায় যেভাবে গুম হয়েছিলেন সালাহউদ্দিন আহমদ

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২১, ০৪:৪৬ সকাল
আপডেট : ১০ এপ্রিল, ২০২১, ০৪:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরিফ জেবতিক: চাইলে ডায়েরিটি বই আকারে প্রকাশ করতে পারেন ঝর্ণা

আরিফ জেবতিক: ঝর্ণার ডায়েরিটি বই আকারে প্রকাশ করতে পারেন উনি। আত্মজীবনী হিসেবে এই ডায়েরিটির মূল্য অসাধারণ। একজন একেবারেই হতদরিদ্র পরিবারের নারী একজনকে ভালোবেসে বিয়ে করলেন, তারপর তাঁর স্বামীর বস তাঁকে ক্ষমতা দিয়ে প্রলুব্ধ করলো, সংসার ভাঙলো, তারপর তাঁকে রক্ষিতা হিসেবে রাখলো। তাকে দিয়ে পার্লারে কাজ করালো।

পুরো দেশে আগুন লাগিয়ে ঝর্ণাকে নিয়ে হোটেলে গেলো আয়েশ করতে। সেখানে হাতেনাতে ধরা খেয়ে নিজে চলে গেল, ঝর্ণাকে সাথে নিলো না। রাস্তার পাশে দাঁড়িয়ে তবু ঝর্ণা তাঁর সন্তানকে ফোন করে জিজ্ঞেস করছে, ‘খেয়েছ রাসেল?’ একজন প্রবল ক্ষমতাশালী, প্রচণ্ড ভন্ড এক পুরুষের শিকার হয়ে সে ডায়েরিতে লিখছে যে এই পুরুষকে সে ভালোবাসে কী না জানে না।

ঝর্ণার ডায়েরিকে কেন্দ্র করে এক মহতী উপন্যাস হতে পারে, এক মানবিক সিনেমা হতে পারে। ঝর্ণার ডায়েরি এই সময়ের ধর্মব্যবসায়ীদের মুখোশ উন্মোচনে ইতিহাসের তাকে একটি গুরুত্বপূর্ণ বই হতে পারে। লেখক : অনলাইন অ্যাক্টিভিট

  • সর্বশেষ