শিরোনাম
◈ বগুড়ার শেরপুরে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন নিহত ◈ সরকারের এক মাসে ব্যাপক অর্জন, তবে সমালোচনাও আছে ◈ কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি: নাসীরুদ্দীন পাটওয়ারী ◈ ম‌হেন্দ্র সিং ধোনিকে ভারতের কোচ হিসেবে দেখতে চান গৌতম গম্ভীর! ◈ যে পাঁচটি জিনিস ব‌লে দে‌বে ঢাকা ও দিল্লির সম্পর্ক কোন পথে ◈ সড়কের বেহাল দশায় ম্লান হতে পারে ঈদ আনন্দ ◈ পদ্মা সেতুতে যানবাহনের চাপ বাড়লেও রাস্তায় নেই দীর্ঘস্থায়ী যানজট ◈ ভোর থেকেই ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠছে ইসরায়েল ◈ ইরান মেক্সিকোতে বিশ্বকাপ খেলতে চায়, যুক্তরাষ্ট্রে নয় ◈ জামাই শা‌হিন আ‌ফ্রিদি‌কে কেনো অধিনায়ক করা হলো, ক্ষেপে গে‌লেন শা‌হিদ আফ্রিদি 

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২১, ১২:৪১ রাত
আপডেট : ১০ এপ্রিল, ২০২১, ১২:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৌভাতে মাংস কম দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত ১০

ডেস্ক রিপোর্ট : পটুয়াখালীর মহিপুরে বৌভাতে মাংস কম দেওয়া নিয়ে কনে ও বরপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ এপ্রিল) বিকেলে মহিপুরের বিপিনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এসময় ভাঙচুর করা হয় বিয়ের প্যান্ডেল, চেয়ার ও টেবিলসহ আসবাবপত্র। আহতদের মধ্যে গুরুতর আহত রাসেল (২৫), সেলিম (৩০) ও হাসানকে (২৬) কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় মাস আগে বিপিনপুর গ্রামের তোফাজ্জলের ছেলে আরিফের সঙ্গে একই গ্রামের রাজ্জাকের মেয়ে রাজিয়ার বিয়ে হয়। গত বুধবার ছেলেপক্ষ আনুষ্ঠানিকভাবে মেয়েকে তুলে আনেন। আজ ছেলেদের বাড়িতে বৌভাতের অনুষ্ঠান ছিল। খাওয়া দাওয়ার সময় মেয়েপক্ষের লোকজনকে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে দুইপক্ষের ১০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ দায়ের করা হলে ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়