শিরোনাম
◈ চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি ◈ শেষ মুহূর্তে বরু‌শিয়া ডর্টমুন্ডের কা‌ছে হার এড়া‌লো ব্রেমেন ◈ ৩০০ টাকা ভাড়ায় অটোরিকশায় ওঠেন স্কুলছাত্রী, বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে অন্য স্থানে নিয়ে ধর্ষণের পর হত্যা করেন চালক ◈ ইউটিউবার ধ্রুব রাঠির পর সিজেপি নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা আটক (ভিডিও) ◈ টানা চার হারে চাকরি গেলো তুরস্কের কোচ ভেন‌চেন‌জো ম‌ন্তেল্লার ◈ কক্সবাজারে ঘাঁটি গেড়ে ৯ দেশে চীনা চক্রের ডিজিটাল প্রতারণা! ◈ কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি বাড়াতে ২০ হাজার উদ্যোক্তা তৈরীর উদ্যোগ নিয়েছে সরকার ◈ এলপি গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হচ্ছে কীভাবে? ◈ মে‌সি অবসরে, তাঁর ১০ নম্বর জার্সিও কি অবসরে পাঠাতে পারবে আর্জেন্টিনা, কী বলছে ফিফার নিয়ম?  ◈ দিল্লিতে সিজেপির বিক্ষোভ ঘিরে ব্যাপক ধরপাকড়, আটক হাজারের বেশি, বন্ধ ৪৫ মেট্রো স্টেশন

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২১, ১২:০৯ রাত
আপডেট : ১০ এপ্রিল, ২০২১, ১২:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোরে পুত্রের হাতে পিতা ছুরিকাঘাতে জখম

জাহিদুল কবির:যশোর শহরের শংকরপুরে হত্যার উদ্দেশ্যে মারপিট, ছুরিকাঘাতে জখম ও জীবন নামের হুমকির অভিযোগে কোতয়ালি থানায় মামলা হয়েছে। শংকরপুর ইসাহাক সড়কের শেখ মশিয়ার রহমানের স্ত্রী মাছুমা খাতুন (৫০) ছেলেকে আসামি করে ৮ এপ্রিল গভীর রাতে কোতয়ালি থানায় মামলা করেন।

মামলায় তিনি উল্লেখ করেছেন, তার ছেলে মতিয়ার রহমান ওরফে মুনিম (২৬) প্রায় তার স্ত্রী মোছাঃ কারিমা আফরোজ ওরফে কেয়াকে (১৯) প্রায় শারীরিক ও মানষিক নির্যাতন করে আসছে। ৮ এপ্রিল গভীর রাতে পারিবারিক বিষয় নিয়ে তার বসত বাড়ির শয়ন কক্ষে মুনিম স্ত্রী কেয়াকে মানুষিক ও শারীরিক নির্যাতন করে। এ সময় কেয়ার চিৎকারে মুনিমের মা মামলার বাদি মাছুমা খাতুন, পিতা মশিয়ার রহমান, বোন সামিরা খাতুন, ভাই তাসমীম আলম তামিম- মুনিমের ঘরের সামনে যেয়ে দরজা খোলার অনুরোধ করে।

কিন্তু মুনিম দরজা না খুলে পিতা-মাতাকে গালিগালাচসহ প্রান নাশের হুমকি দেয় এবং বলে দরজার সামনে থেকে সরে যাও না বের হয়ে খুন করে ফেলবো। এরপরও মুনিমের পিতা মশিয়ার রহমান দরজা খোলার জন্য অনুরোধ করলে ছেলে মুনিম বের হয়ে পিতা মশিয়ারের বুকে ছুরিকাঘাত করে। মশিয়ার বুকের বামপাশে ছুরিকাহত হয়ে মাটিতে পড়ে যায়। স্থানীয়রা এসে মশিয়ারকে জেনারেল হাসপাতালে ভর্তি করে।

  • সর্বশেষ