শিরোনাম
◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২১, ০৪:৫৮ দুপুর
আপডেট : ০৯ এপ্রিল, ২০২১, ০৪:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১৫০ রোহিঙ্গাকে মিয়ানমারে পাঠানো বন্ধের আবেদন খারিজ করে দিলেন ভারতের সুপ্রিম কোর্ট

আসিফুজ্জামান পৃথিল: [৩] ২ শরণার্থী ভারতের সর্বোচ্চ আদালতে গত মাসে উত্তর জম্মু এলাকায় আটক রোহিঙ্গাদের পক্ষে এই পিটিশন রুজু করেন। আবেদনে বলা হয়েছিলো, তাদের বেআইনীভাবে জেলখানায় আটকে রেখেছে ভারত সরকার। সিএনএন

[৪] আবেদনে বলা হয়, ভারতের সংবিধান অনুযায়ী কারও জীবন ও স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করার অধিকার সরকারের নেই। কিন্তু প্রধান বিচারপতি শরৎ অরবিন্দ বোবদে বলেন, রোহিঙ্গাদের ফেরত পাঠানো অব্যাহত রাখতে হবে। তাদের পাঠানো পুরোপুরি সরকারের ইচ্ছের উপর নির্ভরশীল।

[৫] বোবদে বলেন, ‘তাদের অন্তবর্তীকালীর মুক্তি সম্ভব নয়। এটি মিয়ানমার রাষ্ট্রের অভ্যন্তরীন ব্যাপার। একটি দেশের ভেতরে কি হচ্ছে সেটি বিবেচনায় নেওয়ার অধিকার আমাদের নেই।’

[৬] প্রধান বিচারপতি জানান, ভারত জাতিসংঘের শরণার্থী বিষয়ক কনভেনশনে স্বাক্ষরকারী দেশ নয়। তাই সদস্য দেশগুলোর উপর যে বিধান বর্তায়, তা ভারতের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ভারত নিজেকে অবৈধ অভিবাসীদের হাত থেকে রক্ষা করতে যা ইচ্ছে তাই করতে পারে।

  • সর্বশেষ