শিরোনাম
◈ ৭ অক্টোবরের পর মধ্যপ্রাচ্যে কার শক্তি বাড়ল, কার কমল? : আলজাজিরার বিশ্লেষণ ◈ এশিয়া কাপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগা‌নিস্তান ও মাল‌য়ে‌শিয়া ◈ আগামী বছ‌রের ১৮ মার্চ শুরু হচ্ছে পা‌কিস্তান সুপার লি‌গের দ্বাদশ আসর ◈ ৬ মাস নির্বাসনের মুখে ক্রিশ্চিয়া‌নো রোনাল্ডো, ক্ষমা চাইলে কমতে পারে শাস্তি ◈ ‌লিও‌নেল মেসির তিন ছেলেকে ঘিরে আর্জেন্টিনার নতুন স্বপ্ন ◈ এক জোনের অটোরিকশা চলবে না অন্য জোনে : আসছে নতুন নীতিমালা, কতটা কার্যকর হবে? ◈ ডিপি ওয়ার্ল্ডের কাছ থেকে ১২০০ কোটি টাকা ঘুষের অভিযোগ, ‘ইকোনমিক হিটম্যান’ তকমা নিয়ে যা বললেন আশিক চৌধুরী ◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২১, ১০:০১ দুপুর
আপডেট : ০৯ এপ্রিল, ২০২১, ০২:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধর্ষণে দায়টা ছেলেদেরই! ইমরানের সাবেক স্ত্রী জেমিমার দাবি

রাশিদুল ইসলাম : [২] ধর্ষণ বেড়ে যাওয়া নিয়ে টিভি সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানমেয়েদের পোশাক, সাজগোজের ধরনের যোগসূত্র টেনে আনার পর তার বক্তব্যের প্রতিবাদ জানান তারই সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ। ইমরান লাইভ ইন্টারভিউয়ে প্রথমে বলেন, যে সমাজে অশালীনতা বাড়তে থাকে, তার পরিণতি যে কী হয়, ধর্ষণের সংখ্যাবৃদ্ধি সেদিকেই ইঙ্গিত করে। টাইমস অব ইন্ডিয়া

[৩] ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা জেমিমা ট্যুইটারে কোরআনের উদ্ধৃতি দিয়ে বলেন, বিশ্বাসী পুরুষকে বলো, তারা যাতে নিজেদের দৃষ্টিকে সংযত করে, গোপনাঙ্গ ঢেকে রাখে। কোরান ২৪ঃ৩১। দায়টা পুরুষেরই।জেমিমার ট্যুইটটি কয়েক হাজার শেয়ার, লাইক পড়ে।

[৪] জেমিমা এও বলেন, ইমরানকে হয়ত ভুল ভাবে উদ্ধৃত করা হয়েছে বা কথার ভুল অনুবাদ করা হয়েছে। আমি যে ইমরানকে চিনতাম, সে তো বলত, মেয়েদের নয়, ছেলেদের চোখ ঢেকে রাখা উচিত।

[৫] ইমরান খান বলেন সমাজে ধর্ষণ দ্রুত বেড়েছে, গোটা পর্দা প্রথার ধারণাটাই হল প্ররোচনা এড়ানো। সকলের তো প্ররোচনা এড়ানোর মনের জোর থাকে না।

[৬] পাকিস্তানের মানবাধিকার কর্মীরা অনলাইনে স্বাক্ষরিত এক বিবৃতিতে বলেন ইমরানের মন্তব্য ‘তথ্যের দিক থেকে ভ্রান্ত, অসংবেদনশীল, বিপজ্জনক’। বলেন, দায়টা পুরোপুরি ধর্ষক ও যে সিস্টেম তাকে শক্তি দেয় তার, যার মধ্যে এমন ধরনের মন্তব্যে পুষ্ট সংস্কৃতিও আছে। পাকিস্তানের মানবাধিকার কমিশনও ইমরানের মন্তব্যে বিস্মিত বলে জানায়।

[৭] সাক্ষাৎকারে পাক প্রধানমন্ত্রী ভারতের উদাহরণ টেনে বলেন, বলিউড যখন হলিউডের নকল করা শুরু করল, একই পরিস্থিতি তৈরি হল সেখানেও। দিল্লি ধর্ষণ রাজধানী হিসাবে পরিচিত।

  • সর্বশেষ