শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে নিবন্ধন পদ্ধতি চালু করছে ইরান, এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় ◈ কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইফতার আয়োজন ঘিরে উত্তপ্ত দিল্লি বিশ্ববিদ্যালয় ◈ ইরান যুদ্ধ বন্ধে চীনের তাড়া নেই যেই পাঁচ কারণে ◈ ইরানকে ঘিরে নতুন কৌশল: পাইপলাইন পরিকল্পনার কথা ইসরায়েলের ◈ ঈদের আগে প্রবাসী আয়ে চাঙা রিজার্ভ ◈ এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে রেকর্ড ◈ প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা, দেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান ◈ দূতাবাসের উদ্যোগে বাহরাইন থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ প্রবাসী ◈ ৯০ কিমি গতির কালবৈশাখীর তাণ্ডব ঢাকাসহ বিভিন্ন জেলায়, বজ্রপাতে স্কুলছাত্র নিহত

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২১, ০৯:২৮ সকাল
আপডেট : ০৯ এপ্রিল, ২০২১, ০৯:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইরান তেল রপ্তানি করে পয়সা ঘরে তুলতে পারলে নিষেধাজ্ঞা প্রত্যাহার সত্য বলে প্রমান হবে: খামেনেয়ী

রাশিদুল ইসলাম : [২] ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ী বলেছেন, যখন তার দেশ স্বাভাবিক পরিস্থিতিতে তেল বিক্রি করতে এবং বিক্রিলব্ধ অর্থ নির্বিঘ্নে ঘরে তুলতে পারবে সেদিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবি সত্য বলে প্রমাণিত হবে। খামেনেয়ী ইনস্টাগ্রাম পেজে এ মন্তব্য করেন। পারসটুডে

[৩] যুক্তরাষ্ট্রের পরমাণু সমঝোতায় ফিরে আসার বিষয় নিয়ে পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে পরবর্তী দফা আলোচনা করার জন্য ইরানি প্রতিনিধিদল ভিয়েনায় অবস্থান করছেন এবং তখন ইরানের সর্বোচ্চ নেতা এ মন্তব্য করলেন।

[৪] ইরানের সর্বোচ্চ নেতা বলেন, মার্কিন নিষেধাজ্ঞা উঠে যাওয়ার বিষয়টি যাচাই হবে তখন যখন ইরান আনুষ্ঠানিকভাবে ও স্বাভাবিক পরিস্থিতিতে তেল রপ্তানি করে রপ্তানিলব্ধ অর্থ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে গ্রহণ করতে পারবে।

[৫] খামেনেয়ী আরো বলেছেন যুক্তরাষ্ট্রের পরমাণু সমঝোতায় ফিরে আসার জন্য ইরানের কোনো তাড়াহুড়ো নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়