শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২১, ১১:৩২ রাত
আপডেট : ০৮ এপ্রিল, ২০২১, ১১:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরগুনার বিচারক দম্পতিসহ ১২ জন করোনা রোগী শনাক্ত, থেমে সেই সাপ্তাহিক হাট

সাইফুল্লাহ নাসির: বরগুনার আমতলী উপজেলা জৈষ্ঠ বিচরক দম্পতিসহ ১২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। লকডাউনের বিধিনিষেধ উপেক্ষা করে আজ বুধবার বসেছে সাপ্তাহিক হাট। মাস্কের ব্যবহার সামান্য। সরকারের করোনা প্রতিরোধে দ্রুত পদক্ষেপ নেয়া উচিৎ বলে মনে করে সর্বস্থরের জনসাধারণ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাগেছে, বর্তমানে আমতলীতে উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট দম্পতিসহ ১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে ১ জন হাসপাতালের আইসোলেশনে চিকিৎসা নিলেও বাকীরা স্ব-স্ব বাড়ীতে বসে চিকিৎসা নিচ্ছেন। দিন যত সামনে যাচ্ছে তত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। সরকার ঘোষিত ১৮ দফা না মেনে নিজেদের মতো করে চলাচল করছেন। এরফলে করোনার সংক্রমন বৃদ্ধির আংশঙ্কা রয়েছে।

৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসক ও করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডাঃ মোনায়েম সাদ বলেন, আমতলী উপজেলায় এখন পর্যন্ত এক বিচারক দম্পতিসহ ১২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলতে উপজেলা নির্বাহী অফিসার জরুরী ভিত্তিত্বে ব্যবস্থা নেবেন বলে আমি মনে করি।

উপজেলা নির্বাহী অফিসার ও করোনা প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আসাদুজ্জামান মুঠোফোনে বলেন, সরকারের দেয়া ১৮ দফা নির্দেশনা ও লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য আমতলৗ ও তালতলীতে মোট মৃত্যু হয়েছে ১০জন। আক্রান্ত হয়েছে ২শ ২৮জন ও সুস্থ্য হয়েছে ২শ ৬ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়