শিরোনাম
◈ ইরানে সাম্প্রতিক সহিংসতায় নিহত ২ হাজার ৯৮৫ জনের তালিকা প্রকাশ ◈ ছাত্রদলের ৭ শীষ নেতা এবার সংসদ নির্বাচনে প্রার্থী ◈ ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর ও আন্দামান: আতঙ্কে রাস্তায় বাসিন্দারা ◈ ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল ◈ এপস্টেইনকাণ্ডে নতুন ফাইল প্রকাশ: ফেঁসে যাচ্ছেন ক্লিনটন দম্পতি ◈ ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের নাটকীয় জয় ◈ রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মা‌দ্রিদের কষ্টের জয় ◈ অবশেষে শৃঙ্খলায় ফিরছে ১০২২ লাইটার জাহাজ, বিডব্লিউটিসিসির বিশেষ সফটওয়্যার চালু ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না থার্ড টার্মিনাল, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার ◈ ইউরোপে কে আসবে সিদ্ধান্ত নেবে ইউরোপই: অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর ইইউ

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২১, ০৯:৫১ রাত
আপডেট : ০৮ এপ্রিল, ২০২১, ১০:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় র‌্যাবের অভিযানে সেনট্রাডলসহ গ্রেফতার ২

জিএম মিজান : [২] র‌্যাব-১২, বগুড়া স্পেশাল কোম্পানীর মাদক বিরোধী অভিযানে র‌্যাবের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেনট্রাডল ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো করিম সরকার (৩০) বগুড়ার শেরপুর উপজেলার নলবাড়িয়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে ও (তানিয়া ফার্মেসীর মালিক) এবং মোঃ রফিক মিয়া (৩০) সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বিলধলি গ্রামের মোঃ আফজাল শেখের ছেলে ও গ্লোব ফার্মাসিউটিক্যালসের বিক্রয় প্রতিনিধি।

[৩] র‌্যাব-১২, বগুড়া স্পেশাল ক্যাম্প সূত্রে জানা যায়, র‌্যাবের মাদক বিরোধী অভিযানে র‌্যাবের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ৮এপ্রিল দেড়টায় বগুড়ার শেরপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এর বন্ধ পুরাতন গেইটের সামনে তানিয়া ফার্মেসীর ভিতরে অভিযান চালিয়ে ১০২৬ পিস সেনট্রাডল ট্যাবলেট, দুইটি মোবাইল, চারটি সীম এবং ২৫০০টাকাসহ তাদের গ্রেফতার করা হয়েছে।

[৪] র‌্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার স্বজল কুমার সরকার এ প্রতিবেদক-কে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শেরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়