শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২১, ০৯:৪৭ রাত
আপডেট : ০৮ এপ্রিল, ২০২১, ০৯:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মেয়াদোর্ত্তীণ পণ্য মজুদ ও বাজারজাতকরণের দায়ে তিন প্রতিষ্ঠানকে ৯ লাখ টাকা জরিমানা

সুজন কৈরী: [২] কেরানীগঞ্জ এলাকায় ২টি ট্যাং তৈরির কারখানা ও ১টি বেকারীসহ ৩টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৯ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত ।

[৩] বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত বিএসটিআই’র সহায়তায় র‌্যাব-২ পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু ।

[৪] সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ আল মামুন বলেন, শান্ত ফুড প্রোডাকস্, এ বি ফুড এন্ড কনজুমার প্রোডাকস্ ও এন বেঙ্গল সুইটমিট এন্ড বেকারী নামক ৩টি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাবার তৈরি, অবৈধ পণ্য উৎপাদন, মেয়াদোর্ত্তীণ পণ্য মজুদ ও বাজারজাতকরণের দায়ে প্রতিষ্ঠানগুলোকে ৯ লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়