শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২১, ০৮:২১ রাত
আপডেট : ০৮ এপ্রিল, ২০২১, ০৮:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জ সরকারি কলেজের ৩২ শিক্ষার্থী মেডিকেলে সুযোগ পেলেন

সোহাগ হাসান: [২] সিরাজগঞ্জের অন্যতম বিদ্যাপীঠ সিরাজগঞ্জ সরকারি কলেজ। সরকারি মেডিকেল কলেজের এমবিবিএস ভর্তির সুযোগ পেয়েছেন এ কলেজ থেকে ৩২ জন শিক্ষার্থী।

[৩] গত রোববার এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। প্রকাশিত এ ফলে সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীরা এ কৃতিত্ব অর্জন করে। এ নিয়ে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ বিরাজ করছে।

[৪] ঢাকা মেডিকেল কলেজে সুযোগ পাওয়া শিক্ষার্থী আসিফ আব্দুল্লাহ বলেন, খুবই আনন্দ লাগছে, ছোটকালের স্বপ্ন যেনো বাস্তবায়নের পথে। এ সুযোগ পাওয়ার পেছনে আমাদের শিক্ষকদের সঠিক দিক নির্দেশনা ছিল। একই কথা জানান কুমিল্লা মেডিকেল কলেজে সুযোগ পাওয়া মোছা. সুমাইয়া খাতুন ও রাজশাহী মেডিকেল কলেজে সুযোগ পাওয়া মোছা. সামিয়া খাতুন।

[৫] এবার এইচএসসি পরীক্ষায় ওই কলেজের বিজ্ঞান বিভাগ হতে ৩২০ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই জিপিএ-৫ পেয়ে অটোপাস করেন। তাদের সবাই এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এদিকে মেডিকেল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষায় সুযোগ পাওয়ার সংখ্যা আরো বাড়তে পারে বলে জানান প্রতিষ্ঠানের অধ্যক্ষ টি.এম সোহেল। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়