শিরোনাম
◈ জামিনে মুক্তি পেয়েছেন বাউলশিল্পী আবুল সরকার ◈ বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে ভিসা চালু করবে ভারত: পররাষ্ট্র উপদেষ্টা ◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২১, ০৭:৫১ বিকাল
আপডেট : ০৮ এপ্রিল, ২০২১, ০৭:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেঁচে আছেন ফারুক, গুজব না ছড়ানোর অনুরোধ পরিবারের

বিনোদন ডেস্ক: টানা ১৮ দিন ধরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের আইসিইউতে আছেন বাংলাদেশের নায়ক-সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। এতোদিন অসাড় অবস্থায় থাকলেও বৃহস্পতিবার (৮ এপ্রিল) থেকে মাঝে মাঝে সাড়া দিচ্ছেন মিয়াভাই-খ্যাত ঢাকাই চলচ্চিত্রের এই অভিভাবক। স্বস্তির খবরটি জানালেন তার ছেলে রোশান হোসেন পাঠান। পূর্বপশ্চিমবিডি

তিনি মুঠোফোনে বলেন, ‌‘বুধবার (৭ এপ্রিল) থেকে উনার শারীরিক অবস্থা একটু ভালো। আমরা ডাকলে সাড়া দিচ্ছেন, হাত নাড়ার চেষ্টা করছেন। এটাই আমাদের জন্য অনেক স্বস্তির বিষয়।’

রোশান হোসেন পাঠান আরও বলেন, বাবাকে নিয়ে কোনও ধরনের গুজব না ছড়ানোর অনুরোধ করছি। গত দুই দিনে বাবার শারীরিক অবস্থা আগের তুলনা উন্নতি হয়েছে। এখন তার অবস্থা আগের চেয়ে ভালো।

সবার কাছে দোয়া চেয়ে রোশান বলেন, আব্বুর জন্য দোয়া করবেন সবাই৷ আল্লাহ যেন আবার তাকে আমাদের মধ্যে ফিরিয়ে দেন।

ফারুকের সঙ্গে সিঙ্গাপুরে থাকা স্ত্রী ফারহানা পাঠান বলেন, মানুষের মৃত্যু নিয়ে রসিকতা ঠিক নয়৷ আল্লাহর রহমতে আপনাদের মিয়াভাই এখনো বেঁচে আছেন। ভালো আছেন।

রক্তে ব্যাকটেরিয়া জনিত সংক্রমণ ছড়িয়ে পড়ায় গত ২১ মার্চ থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন ফারুক। সেখানে ডাক্তার লি’র অধীনে চিকিৎসা চলছে এ অভিনেতার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়