শিরোনাম
◈ এবার নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জন্য যে সুখবর জানালো সরকার ◈ বিশ্বব্যাংকের গবেষণা: রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো বছরে লোকসান গুণছে ৮৮ হাজার ২০০ কোটি টাকা ◈ ‌সৌ‌দি প্রো লি‌গে চ্যাম্পিয়ন রোনাল‌দোর আল নাস্‌র ◈ ২৪ দিন পর উদ্ধার কলাবাগান থানার সেই নিখোঁজ এসআই ◈ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক অর্জন করল বাংলাদেশ ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ খেল‌তে বাংলা‌দেশ নারী দল এখন ভারতে, ২৮ মে প্রথম ম‌্যাচ মালদ্বী‌পের বিরু‌দ্ধে  ◈ অবসর ভেঙে জার্মানির বিশ্বকাপ দলে মানু‌য়েল নয়ার ◈ যুক্তরাষ্ট্রের বাধা উপেক্ষা করে জলবায়ু প্রস্তাব পাস করল জাতিসংঘ ◈ নদীতে ১ সপ্তাহে পাওয়া গেছে ১৭ লাশ ◈ রামিসা হত্যা ঘিরে মধ্যরাতেও উত্তাল মিরপুর, বিচারের দাবিতে সড়ক অবরোধ (ভিডিও)

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২১, ০৭:৫০ বিকাল
আপডেট : ০৮ এপ্রিল, ২০২১, ০৭:৫০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শনিবার সিলেটে ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

ডেস্ক নিউজ: উন্নয়ন কাজের জন্য সিলেট মহানগরী এলাকায় শনিবার (১০ এপ্রিল) ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। বৃহস্পতিবার (০৮ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিউবো-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিক্রয় ও বিতরণ বিভাগ-২, বিউবো, সিলেট দপ্তরের আওতাধীন ৩৩ কেভি উপশহর এবং ৩৩ কেভি এমসি কলেজ ফিডারের জরুরি মেরামত কাজের জন্য শনিবার নগরীর শাহজালাল উপশহর, তেররতন, শিবগঞ্জ, সেনপাড়া, টিলাগড়, লামাপাড়া, সবুজবাগ, হাতিমবাগ, রাজপাড়া, নাইওরপুল, ধোপাদিঘীরপাড়, সোবহানীঘাট, হাফিজ কমপ্লেক্স, যতরপুর, মিরাবাজার, আগপাড়া, ঝেরঝেরীপাড়া, চালিবন্দর, পুলিশ কমিশনার অফিস, নির্বাচন কমিশন অফিস, কাস্টঘর, হকার্স মাকেট, কালীঘাট, মহাজনপট্রি, বটেরতল, মাছিমপুর, ছড়ারপার, সোনারপাড়া, মজুমদারপাড়া, দর্জিপাড়া, খারপাড়া, মীরাপাড়া, শাপলাবাগ, মুক্তিরচক, কল্যাণপুর, টুলটিকর, মিরেরচক, মুরাদপুর, পীরেরচক, মেন্দিবাগ, কুশিঘাট, শাহপরান থানা, সাদাটিকর, সোনাপুর, নয়াবস্তি, টিবি হাসপাতাল, মিতালিটিলা, খরাদিপাড়া, রাজবাড়ী, দর্জিপাড়া, নাইওরপুল, চারাদিঘীরপাড় আরামবাগ, দূর্গাবাড়ী, বালুচর পয়েন্ট, উত্তর বালুচর, কৃষি বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ, কাজীটুলা, মিরবক্সটুলা, জিন্দাবাজার, হাওয়াপাড়া, বারুতখানা, কুমারপাড়া, নয়াসড়ক, জেলরোড ও ৩৩/১১ কেভি এমসি কলেজসহ আশপাশ এলাকায় সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তবে নির্ধারিত সময়ের আগে কাজ সম্পন্ন হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে। বিদ্যুৎ গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে। সময়টিভি, ডিবিসি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়