শিরোনাম
◈ তথ্য পাচারের সন্দেহে শতাধিক পুলিশ কর্মকর্তা গোয়েন্দা নজরদারিতে ◈ আড়াই মাস পর দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে প্রশ্নপত্র প্রিন্ট করার দিকে আমরা ধাবিত হচ্ছি: শিক্ষামন্ত্রী ◈ মেয়ের জন্মদিনে লিটন দা‌সের রেকর্ড, সেঞ্চুরি উৎসর্গ রাজকন্যাকে ◈ পেলের সতীর্থ, ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দিনো সানি মারা গেছেন ◈ অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির ◈ শেখ হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ কার্যালয় খুললেন ছাত্রলীগ নেতাকর্মীরা ◈ শেখ হাসিনাকে ফেরাতে ভারতের আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ পাকিস্তান ২৪ বছরে বাংলাদেশের অর্থনীতির যে ক্ষতি করেছে গত ১৭ বছরে তার চেয়েও বেশি ক্ষতি করেছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী ◈ বাউবি’র এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৪.৭৫ শতাংশ

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২১, ০৭:৩১ বিকাল
আপডেট : ০৮ এপ্রিল, ২০২১, ০৭:৩১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফিলিস্তিনি শরনার্থীদের সাহায্যকারী জাতিসংঘের আর্থিক সহায়তা ফের চালু করছে যুক্তরাষ্ট্র

সুমাইয়া ঐশী: [২] শুরু থেকেই ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের শক্তিশালী কূটনৈতিক সম্পর্ক বেশ আলোচিত। তবে ক্ষমতায় আসার পর ডোনাল্ড ট্রাম্প এই সম্পর্ককে ভিন্ন পর্যায়ে নিয়ে গেছেন, এনিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। আল জাজিরা

[৩] ২০১৮ সালে ইসরায়েলের সঙ্গে আলোচনায় বসতে ফিলিস্তিনকে চাপ প্রয়োগ করে ট্রাম্প প্রশাসন ফিলিস্তিনকে দেওয়া সব ধরনের সাহায্য বন্ধ করে দেয়। তবে এই পন্থা থেকে সরে আসছে বাইডেন প্রশাসন।

[৪] সম্প্রতি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, ইউএন রিলিফ অ্যান্ড ওয়ার্ক এজেন্সির (ইউএনআরডব্লিউএ) ২০০ মিলিয়ন ডলারেরও বেশি অর্থ সহায়তা ফের চালু করা হবে। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র অধীকৃত পশ্চিম তীর ও গাজার অর্থনৈতিক ও উন্নয়ন সংক্রান্ত কাজের জন্য ৭৫ মিলিয়ন এবং ইউএসএআইডির শান্তিবর্ধিত চুক্তির জন্য ১০ মিলিয়ন ডলার প্রদানের পরিকল্পনা আছে বলেও জানানো হয়। রয়টার্স

[৫] এই ঘোষণাকে তাৎক্ষণিক স্বাগত জানিয়েছে এই সংস্থা। তবে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, সমস্যাটি সমাধান না করে দীর্ঘায়িত করছে ইউএনআরডব্লিউএ। সেই আগুনে এবার ঘি ঢালছে বাইডেন প্রশাসন। দ্য নিউ ইয়র্ক টাইমস

[৬] এদিকে, এই বিষয়টি জাতিসংঘের শরনার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরকে হস্তান্তরের জন্য দীর্ঘদিন ধরে ইউএনআরডব্লিউএকে চাপ প্রয়োগ করছে ইসরায়েল। পাশাপাশি এই কার্যক্রমকে বাতিল করতেও নানাভাবে চাপ আসছে সংস্থাটির ওপর। তবে মার্কিন সহায়তা ফের চালু হওয়ায় কিছুটা স্বস্তি পেয়েছে ইউএনআরডব্লিউএ। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ