শিরোনাম
◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ ◈ দেশবাসীর রায়কে অবমূল্যায়ন করার অভিযোগ তুলে সংসদে বিরোধীদলের ওয়াকআউট ◈ জামায়াতের উপর বিএন‌পির নজরদা‌রি, পুতুল‌কে সাম‌নে রে‌খে ফেরার অপেক্ষায় পলাতক আওয়ামী লীগ ◈ ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিলো ব্রাজিল ◈ রাজনৈতিক হয়রানিমূলক ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২১, ০৭:২১ বিকাল
আপডেট : ০৮ এপ্রিল, ২০২১, ০৭:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পার্বতীপুরে মাস্ক না পরায় ৬২ জনকে জরিমানা

সোহেল সানী: [২] করোনা সংক্রমণ ঠেকাতে দিনাজপুরের পার্বতীপুর উপজেলা প্রশাসন বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও এলাকায় বৃস্পতিবারও ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি না মানায় ৬২জনকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

[৩] করোনা সংক্রমণ প্রতিরোধে ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে বৃহস্পতিবার সকাল থেকেই দুপুর ২টা পর্যন্ত কেন্দ্রীয় বাসটামিনাল, নতুন বাজার, পার্বতীপুর-রংপুর আঞ্চলিক মহাসড়ক তিস্তা ক্যানেল ব্রীজ, শেখ রাসেল চত্তর হ্যাচরী মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। গাড়ি চালক, ব্যবসায়ী, পথচারীদেরকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করতে স্বাস্থ্যবিধি বিষয়ে সরকারি নির্দেশনা প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত এ সময় মাস্ক না পরার কারনে গত ৫ দিনে ৬২টি মামলায় ৬২ হাজার ৪শ’ টাকা জরিমানা আদায় করেন।

[৪] ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও পার্বতীপুর নির্বাহী অফিসার (ইউএনও) নাশিদ কায়সার রিয়াদ বলেন- মাস্ক না পরে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া, স্বাস্থ্যবিধি না মেনে চলা এ অর্থদন্ড দেওয়ায় তার আশপাশের মানুষ শর্তক হওয়া। তিনি আরও বলেন, সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে চলার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়