শিরোনাম
◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন? ◈ মা‌র্সেলোর দৃ‌ষ্টি‌তে বিশ্বকাপের সে‌মিফাইনা‌লে খেল‌তে পা‌রে ব্রা‌জিল, আ‌র্জেন্টিনা, ফ্রান্স ও স্পেন   ◈ দিনে ১৫টি জাহাজ যেতে পারবে হরমুজ প্রণালি দিয়ে, ঠিক করে দিল ইরান

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২১, ০৬:৫৭ বিকাল
আপডেট : ০৯ এপ্রিল, ২০২১, ১২:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুই দশক পর দুই বছরের জন্য উন্নয়নশীল দেশগুলোর জোট ডি-৮ এর চেয়ার পেলো বাংলাদেশ

কূটনৈতিক প্রতিবেদক: [২] বৃহস্পতিবার ভার্চুয়ালী দশম ডি-৮ শীর্ষ সম্মেলনে স্বাগতিক দেশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর সভাপতিত্ব করেন। এতে সদস্য দেশগুলোর সরকার ও রাষ্ট্র প্রধানরা অংশ নেন।

[৩] সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ডি-৮ এর চেয়ার হস্তান্তর করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

[৪] এ সময় সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা ও রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারকে চাপে রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

[৫] সম্মেলনে ব্যবসা-বাণিজ্য, দক্ষতা উন্নয়নের যুবশক্তিকে কাজে লাগানো, তথ্যপ্রযুক্তি সম্ভবনার পূর্ণ ব্যবহার, প্রয়োজনীয় আইনি, প্রাতিষ্ঠানিক ও অবকাঠামোগত কাঠামো তৈরি, কানেকটিভিটি ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

[৬] তিনি বলেন, ব্যবসায়িক ধারণা, মডেল, উদ্ভাবন এবং প্রযুক্তিতে তরুণদের শক্তি ও সম্ভাবনা খুবই গুরুত্বপূর্ণ। সরকারি থেকে বেসরকারি পর্যায়েও ব্যবসা উদ্যোগের মাধ্যমে যুবকদের একত্রিত হতে উৎসাহিত করা যেতে পারে।

[৭] চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের তথ্যপ্রযুক্তি ও উদ্ভাবনী ক্ষেত্রে কার্যকরী পার্টনারশিপ এবং বৃহত্তর সহযোগিতা প্রয়োজন।

[৮] ডি-৮ সদস্য দেশগুলোর মধ্যে ব্যবসায়ীদের জন্য ভিসা প্রক্রিয়া আরো সহজ হওয়া উচিত।

[৯] কার্যকরী এবং টেকসই উন্নয়নে ডি-৮ সদস্য দেশগুলোর মধ্যে জলবায়ু ইস্যুতে সহযোগিতা করার করার তাগিদ দেন শেখ হাসিনা।

[১০] রোহিঙ্গা ইস্যুতে তিনি বলেন, তিন বছরের বেশি সময় পার হলেও রোহিঙ্গা প্রত্যাবর্তন এখনো শুরু হয়নি। এই সমস্যা বাংলাদেশের পরিবেশ, সমাজ ও অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলছে।

[১১] এই সংকটের সমাধান না হলে এটি আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমবি হয়ে দাঁড়াতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়