শিরোনাম
◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের ◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২১, ০৪:৫৪ দুপুর
আপডেট : ০৮ এপ্রিল, ২০২১, ০৪:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীলঙ্কা সফরে ২১ সদস্যের প্রাথমিক দল; চূড়ান্ত স্কোয়াড ঘোষণা লঙ্কায় গিয়ে

রাহুল রাজ: [২] দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এ মাসের ১২ তারিখে শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ দল। স্কোয়াডে কারা থাকবেন সেটি মোটামুটি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। এই সফরে ২১ সদস্যের প্রাথমিক দল নিয়ে শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ। সেখানে প্রস্তুতি ম্যাচের পর স্কোয়াড চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন নান্নু।

[৩] লঙ্কান ক্রিকেট বোর্ড এই সফরে বাংলাদেশের জন্য কোন প্রস্তুতি ম্যাচের ব্যবস্থা রাখেনি। এমনকি বাংলাদেশের অনুশীলনে কোন নেট বোলারও দিবেন না তারা। সেকারণেই ২১ সদস্যের বড় বহন নিয়ে শ্রীলঙ্কায় যেতে হচ্ছে মমিনুলদের। বৃহস্পতিবার, ৮ এপ্রিল সংবাদ মাধ্যমকে এ খবর জানালেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

[৪] তিনি বলেন, ‘প্রাথমিক দল শ্রীলঙ্কায় যাবে। ওখানে গিয়ে প্রস্তুতি ম্যাচের পরে আমরা মূল স্কোয়াড দিব। যেহেতু প্রস্তুতি ম্যাচ আমাদের মধ্যে খেলতে হবে, শ্রীলঙ্কার প্লেয়ার পাব না, নেট বোলারও পাব না এজন্য আমরা বেশি প্লেয়ার নিয়ে যাচ্ছি। প্রাথমিক দল এখান থেকে ঘোষিত হবে, ২১ জনের। যাওয়ার আগের দিনও দিতে পারি।

[৫] উল্লেখ্য দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ২১ এপ্রিল লঙ্কানদের মুখোমুখি হবে টাইগাররা। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২৯ এপ্রিল।

  • সর্বশেষ