শিরোনাম
◈ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো ◈ রাজধানীতে আগামীকাল ৭ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ ◈ অটোগ্যাসে বড় মূল্যবৃদ্ধি, লিটারে বাড়ল প্রায় ১১ টাকা ◈ আখতারুজ্জামানের জামিন নাকচ, আদালত প্রাঙ্গণে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হাতাহাতি ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ ◈ দিল্লিতে রিয়াজ-জয়শঙ্কর বৈঠক, অমীমাংসিত সংকট নিরসনে আলোচনায় জোর ◈ তৃণমূলের রাজ্যসভা আসনে এবার বিজেপির প্রার্থী কোয়েল মল্লিক ◈ ডেঙ্গুতে আরো ৬ প্রাণহানি, হাসপাতালে ২০৮৯

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২১, ০৪:৪৩ দুপুর
আপডেট : ০৮ এপ্রিল, ২০২১, ০৪:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাবনায় খুনি খন্দকার মোশতাকের ছবি সম্বলিত ক্যালেন্ডার ও ডায়েরি প্রকাশ করায় মুক্তিযোদ্ধাদের  প্রতিবাদ সভা

আবুল কালাম: [২] সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ ড. হুমায়ুন কবির মজুমদার এর অপসারণ ও বিচারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছেন সেক্টর কমান্ডারস্ ফোরাম মুক্তিযুদ্ধ -৭১ পাবনা জেলা শাখা ও একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদ পাবনা জেলা শাখা।

[৩] বৃহস্পতিবার সকাল ১১ টায় বিক্ষোভটি সেক্টর কমান্ডারস্ ফোরাম মুক্তিযুদ্ধ -৭১ পাবনা জেলা শাখা কার্যালয় থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এডওয়ার্ড কলেজের প্রধান ফটকে এসে শেষ হয়।

[৪] পরে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন সেক্টর কমান্ডারস্ ফোরাম মুক্তিযুদ্ধ -৭১ পাবনা জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন,জেলা আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আজিজুর রহমান টিংকু, একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদ পাবনা সদর উপজেলা শাখার আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা আলী জব্বার সহ অন্যান্যরা। এসময় বক্তারা অবিলম্বে অধ্যক্ষের অপসারণ ও বিচারের দাবি জানান।

  • সর্বশেষ