শিরোনাম
◈ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ◈ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ◈ বাংলাদেশে ৬ লাখ চাকরি ঝুঁকিতে, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক ◈ হাসনাত আবদুল্লাহর দুঃখপ্রকাশ ◈ অস্ত্র উদ্ধারে তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী ◈ ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজটে আটকে থাকা অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু ◈ হাসনাত আব্দুল্লাহ ক্ষমা না চাইলে ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির কর্মসূচি বন্ধের হুঁশিয়ারি ◈ এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ◈ নারায়ণগঞ্জে খেলনা বন্দুক নিয়ে ভিডিও করে আটক দুই টিকটকার

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২৬, ০৯:১৯ রাত
আপডেট : ১০ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান

তপু সরকার হারুন, স্টাফ রিপোটার শেরপুরঃ শেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রায় তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। মঙ্গলবার বিকেলে শহরের রঘুনাথ বাজার এলাকার জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ওই সংগঠনের এসব নেতা-কর্মী বিএনপিতে যোগ দেন।

বিএনপিতে যোগদান করা ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন, ফারহান ফুয়াদ তুহিন (প্রধান সমন্বয়ক ও মুখপাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেরপুর জেলা শাখা ), আরাফাত রহমান তালুকদার (সমন্বয়ক ও সিনিয়র সংগঠক বৈষম বিরোধী আন্দোলন শেরপুর জেলা শাখা), নাহিদ আহম্মেদ নিলয় (সমন্বয়ক ও সিনিয়র সংগঠক), মনিবুল ইসলাম (সিনিয়র যুগ্ম সদস্য সচিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, শেরপুর জেলা শাখা) ও আশিকুর রহমান আশিক ( সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, শেরপুর জেলা শাখা )।

তাদেরসহ শেরপুর জেলার প্রায় তিন শতাধিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে শেরপুর জেলা বিএনপিতে যোগদান করেন। সদ্য যোগদানকৃত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শেরপুর-১ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সানসিলা জেবরীন প্রিয়াঙ্কা, শেরপুর থানা বিএনপির আহবায়ক হযরত আলী, সদস্য সচিব সাইফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নিয়ামুল হাসান আনন্দ, জেলা ছাত্রদলের সভাপতি হাসেম সিদ্দিকী বাবু, সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জ্বল ।

বিএনপিতে সদ্য যোগদানকৃত ফারহান ফুহাদ তুহিন সাংবাদিকদের বলেন, ‘২০২৪ সালের যে আন্দোলনটা ছিল সেটা আমাদের অধিকার আদায়ের আন্দোলন ছিল। ওই সময় আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন দেখেছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে থাকাকালে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারেনি।

তাই আমরা মনে করি নতুন বাংলাদেশ গড়ার আমাদের যে স্বপ্নটা ছিল সেটা বিএনপির চেয়ারম্যান
তারেক রহমানই পারবেন। তাই আজকে আমরা শেরপুর জেলার প্রায় তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করলাম।’

  • সর্বশেষ