শিরোনাম
◈ সাভারের কুখ্যাত সিরিয়াল কিলার সেই ‘সাইকো সম্রাট’ কারাগারে মারা গেছে, শেষ হলো অপরাধ অধ্যায় ◈ ট্রাম্পের ঘোষণা মানল না ইসরায়েল, তেহরানে শক্তিশালী বিমান হামলা ◈ ট্রাম্পের ইরান হামলা স্থগিত ঘোষণার পর বিশ্ববাজারে হঠাৎ কমে গেলো তেলের দাম ◈ ২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ নিষেধ ◈ আলোচনায় অগ্রগতির দাবি: ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের ◈ ২২ দেশের ঐক্যেও হরমুজে ইরানের দাপট কেন কমানো কঠিন ◈ ভারতের বিমানবাহিনীর যেসব তথ্য হাতিয়ে নিল পাকিস্তান ◈ সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটিতে ইরানের হামলার দাবি ◈ পেট্রোল পাম্প বন্ধের আশঙ্কা নেই, তবে সরবরাহ সংকটে চাপ বাড়ছে ◈ ঈদের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস, ফিরছে কর্মব্যস্ততা

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২১, ০৩:২৮ দুপুর
আপডেট : ০৯ এপ্রিল, ২০২১, ০১:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হ্যাটট্রিক জয়ে দুই ম্যাচ আগেই প্রোটিয়াদের বিপক্ষে বাঘীনিদের সিরিজ জয়

মাহিন সরকার: [২] পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতেও প্রোটিয়া নারী ইমার্জিং ক্রিকেট দলকে ৬ উইকেটে হারিয়ে হ্যাটট্রিক জয়ে দুই ম্যাচ আগেই সিরিজ নিজেদের করে নিল বাংলাদেশ নারী ইমার্জিং ক্রিকেট দল।

[৩] তৃতীয় ওয়ানডেতে জাহানারা ও ফারিহাকে বিশ্রামে পাঠিয়ে আগে বোলিং করে বাংলাদেশ নারী ইমার্জিং ক্রিকেট দল। টস জিতে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারাতে থাকে সফরকারীরা। রিতু-রাবেয়াদের বোলিংতোপে ৩৩.৩ ওভারে মাত্র ৯২ রানেই শেষ হয় প্রোটিয়াদের ইনিংস।

[৪] সফরকারীদের হয়ে সর্বোচ্চ ৩০ রান করে অনিকা বোস। বাংলাদেশের হয়ে ৩ টি করে উইকেট নেন রিতু মনি, নাহিদা আক্তার ও রাবেয়া খান।

[৫] জবাবে ব্যাট করতে নেমে টাইগ্রেস ওপেনার মুর্শিদা খাতুন হ্যাপির ৪৬ রানের ইনিংসে ভর করে ২৮ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় স্বাগতিকরা। এছাড়াও ফারজানা করেন ১৬ রান। ম্যাচসেরা হয়েছেন রাবেয়া খান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়