শিরোনাম
◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট ◈ ‘সিন্ডিকেট হচ্ছে ভাই’, সার সংকটে দিশেহারা গাইবান্ধার চরের কৃষকরা ◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২১, ০২:৩৯ দুপুর
আপডেট : ০৮ এপ্রিল, ২০২১, ০২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতক্ষীরার তালায় বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা

মজুমদার বাপ্পী: [২] সাতক্ষীরার তালায় এবার বেশিরভাগ জায়গায় বোরো ধানের চাষাবাদ হয়েছে। বৈরী আবহাওয়ায় জমির ফসল নষ্ট না হলে ভালো ফলনের আশা করছেন কৃষকরা। কদিন পরেই ধান কাটার ধুম পড়বে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৫০০ হেক্টরের বেশি জমিতে ইরি-বোরো চাষাবাদ হয়েছে।

[৩] কৃষি অফিসের তথ্য মতে, চলতি মৌসুমে তালা উপজেলায় বোরো আবাদ হয়েছে প্রায় ১৯৫৪০ হেক্টর জমিতে। এতে বিআর-২৮, বিআর-৫০, বিআর-৫৫ বিআর-৬০, বিআর-৬৭, বিআর-৮১সহ বিভিন্ন হাইব্রিড জাতের ধান চাষ করা হয়েছে।

[৪] সরেজমিনে দেখা যায়, দিগন্ত জুড়ে সোনালি ধানের সমারোহ। বেশিরভাগ ক্ষেতের ধানের ছড়া পাকতে শুরু করেছে।

[৫] কৃষকরা জানান,পানির এস্তর কমে যাওয়ায় পানি দিতে সমস্যা হচ্ছে তার পরও আর কয়েকদিন আবহাওয়া ভালো থাকলে বোরোর বাম্পার ফলন ঘরে তুলবেন তারা। উপজেলা কৃষি কর্মকর্তাও এমনটাই প্রত্যাশা করছেন।

[৬] হরিচন্দ্রকাটি গ্রামের মনোজীত ঘোষ, মহান্দী গ্রামের সাথী রানী দাস, বারুইহাটি গ্রামের আবুতালেপ শেখসহ অনেক কৃষকরা জানান, বিগত বছরের তুলনায় এবার বোরো চাষাবাদে সময় মতো সেচ, সার ও কীটনাশক ব্যবহার করতে পেরেছেন তারা। এজন্য ক্ষেতের ফলনও আগের তুলনায় বেশি হবে বলে ধারণা করছেন তারা।

[৭] তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা বেগম জানান, এ বছর আবহাওয়া ভালো থাকার কারণে অনেক এলাকায় চাষাবাদ হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৫০০ হেক্টরের বেশি জমিতে ইরি-বোরো চাষাবাদ হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ