শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২১, ০২:৩৫ দুপুর
আপডেট : ০৮ এপ্রিল, ২০২১, ০২:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কথিত শিশুবক্তা হলেও মাদানীর বয়স ২৭!

আরাফাত মহসিন: [২] গত বছর থেকে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দিয়ে সমালোচনার ঝড় তোলেন মাদানী। এরপর থেকে তাকে নিয়ে মানুষের মাঝে দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া।

[৩] মাদানীর পুরো নাম রফিকুল ইসলাম। জন্মগ্রহণ করেন নেত্রকোনার পূর্বধলা উপজেলায়। তার বাবা ছিলেন একজন সাধারণ শ্রমিক। মাত্র আট বছর বয়সে বাবা মারা যায়। পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে মাদানী সবার ছোট।

[৪] জাতীয় পরিচয়পত্রে তার জন্ম তারিখ ১৯৯৪ সালের ২ এপ্রিল। পুরাকান্দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেনী পাশ করার পর জারিয়া হাফেজিয়া মাদ্রাসায় পড়াশোনা শুরু করেন। পরবর্তীতে জামিয়া মাদানীয়া বারিধারা মাদ্রাসায় পড়াশোনা করেন। ২০১২ সালে বিভিন্ন ওয়াজ মাহফিলে বত্তৃতা দিয়ে আলোচনায় আসতে শুরু করেন।

[৫] গত ছয় এপ্রিল রাষ্ট্রবিরোধী ও উস্কানিমুলক বক্তব্য দেয়ার অভিযোগে নেত্রকোনা থেকে তাকে আটক করে র‌্যাব। ডিবিসি নিউজ/ সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়