শিরোনাম
◈ ডিপি ওয়ার্ল্ডের কাছ থেকে ১২০০ কোটি টাকা ঘুষের অভিযোগ, ‘ইকোনমিক হিটম্যান’ তকমা নিয়ে যা বললেন আশিক চৌধুরী ◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২১, ১২:৫০ দুপুর
আপডেট : ০৮ এপ্রিল, ২০২১, ১২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বিশ্বে প্রথমবারের মতো জীবিত দাতার ফুসফুসের টিস্যু করোনা রোগীর শরীরে প্রতিস্থাপন করলো জাপান

লিহান লিমা: [২] জাপানের কেয়োটো বিশ্ববিদ্যালয় হাসপাতাল করোনায় আক্রান্ত হয়ে মারাত্মক জটিলতায় ভোগা রোগীর শরীরে জীবিত দাতার কাছ থেকে ফুসফুসের টিস্যু প্রতিস্থাপন করেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে হাসপাতালটি বলেছে, এটিই কোনো করোনা ভাইরাসের রোগীর শরীরে বিশ্বে প্রথম জীবিত দাতার কাছ থেকে ফুসফুসের টিস্যু স্থানান্তর। নিক্কি এশিয়ান রিভিউ

[৩]এর আগে চীন, ইউরোপ ও যুক্তরাষ্ট্রে ২০ থেকে ৪০টি ফুসফুস প্রতিস্থাপনের অপারেশন হয়েছিলো, তবে এই সবগুলোই করা হয়েছিলো ব্রেন-ডেড দাতাদের শরীর থেকে। সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়টি বলেছে, যারা কোভিডের কারণে ফুসফুসের মারাত্মক জটিলতায় ভুগছেন তাদের চিকিৎসায় জীবিত ব্যক্তির শরীর থেকে প্রতিস্থাপন পদ্ধতি অত্যন্ত কার্যকরী ও প্রতিশ্রুতিবদ্ধ হবে।

[৪] ওই রোগী জাপানের কেনসাইয়ের বাসিন্দা। গত বছর করোনায় আক্রান্ত হওয়ার পর তার শারীরিক অবস্থা ক্রমাগত খারাপ হতে থাকলে দুই দুইটি ফুসফুসই প্রায় অকার্যকর হয়ে পড়ে। টানা তিন মাস লাইফ সাপোর্টে থাকার পর তাকে সোমবার কেয়োতো বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার ১১ ঘণ্টার অপারেশনে ওই নারীর শরীরে তার স্বামী ও পুত্রের কাছ থেকে ফুসফুসের একটি অংশ প্রতিস্থাপন করা হয়। বিশ্ববিদ্যালয়টি বলেছে, দাতা দুই ব্যক্তিই সুস্থ আছেন।

[৫]হাসপাতালটি আরো জানায়, ওই নারী পিসিআর পরীক্ষায় করোনা নেগেটিভ শনাক্ত হলেও ফুসফুসের জটিলতা থেকে মুক্তির কোনো উপায় ছিলো না, তার জীবন বাঁচানোর একমাত্র উপায় ছিলো ফুসফুস প্রতিস্থাপন।

[৬]হাসপাতালটি আরো জানায়, শরীরের অন্য কোনো অঙ্গ-প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয় নি এমন ৬৫ বছরের কম জীবিত ব্যক্তিরাই শুধুমাত্র ফুসফুস প্রতিস্থাপন করতে পারবেন।

  • সর্বশেষ