শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২১, ১২:১৩ দুপুর
আপডেট : ০৮ এপ্রিল, ২০২১, ১২:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইসরায়েলকে বয়কটের আইন বাতিল করল সুদান

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] মঙ্গলবার সুদানের মন্ত্রী পরিষদ এক বিবৃতিতে বলে, ফিলিস্তিন ইস্যু সমাধানে সুদান সবসময় সক্রিয় থাকবে। সুদানের মতে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের মাধ্যমে এ ইস্যুর নিষ্পত্তি হবে। আল জাজিরা, মিডল ইস্ট মনিটর, আনাদুলু

[৩] ১৯৫৮ সাল থেকে ইসরায়েল বিরোধী আইন হয়েছিলো দেশটিতে। ইসরায়েলের সঙ্গে কেউ ব্যবসা-বণিজ্য করলে তার জেল-জরিমানার বিধান ছিলো এই আইনে।

[৪] সুদান গত বছর যুক্তরাষ্ট্রের চাপে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। এ স্বীকৃতিদানের পর যুক্তরাষ্ট্র সুদানকে সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্রের তালিকা থেকে বাদ দেয়।

[৫] সুদানের গোয়েন্দা কর্মকর্তা এলি কোহেন বলেন, খার্তুমের এই পদক্ষেপকে আমরা স্বাগত জানাই। দুই দেশের মধ্যে শান্তি চুক্তি খুবই গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয়।

[৬] দেশটির সাবেক রাষ্ট্রপতি ওমর আল-বশিরের তিন দশকের শাসনামলে ইসরায়েলের সঙ্গে কঠোর বিরোধ বজায় রেখেছিলেন। ২০১৯ সালের এপ্রিল মাসে ব্যাপক বিক্ষোভের মধ্যে ক্ষমতা ছাড়তে বাধ্য হন। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ