শিরোনাম
◈ পিএসএলে কোনও চুক্তিই হয়নি! তাহলে কেন মুজারাবানিকে নিষেধাজ্ঞা? যুক্তি দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ ডোপিংয়ে ‘ক্যাটেগরি এ’-তে ভারত, ভাবমূর্তিতে ধাক্কা, বাড়লো আন্তর্জাতিক নজরদারি ◈ সাতসকালে ভূমিকম্প : রাজধানীসহ দেশজুড়ে কম্পন অনুভূত ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় বছরে গ্রাহকের অতিরিক্ত ব্যয় প্রায় ১১ হাজার ২৫৪ কোটি টাকা ◈ আকাশসীমা নিয়ন্ত্রণে আধুনিক যুগে বাংলাদেশ ◈ ইরান যুদ্ধের প্রভাব, রেমিট্যান্স হ্রাসে চাপে পড়তে পারে বাংলাদেশের অর্থনীতি : দ্য ইকোনমিস্ট ◈ মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালি পাড়ি দিচ্ছে ইরানি জাহাজ ◈ নেতানিয়াহুকে গ্রেফতারের ইঙ্গিত দিলেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ◈ বিতর্কের পর আবার বদলাচ্ছে পুলিশের পোশাক, রং নির্ধারণ করে মন্ত্রণালয়ে চিঠি ◈ ষড়যন্ত্রে ক্ষমতা কুক্ষিগত করতে বিভ্রান্তি ছড়াচ্ছে বিরোধীরা: তারেক রহমান

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২১, ১০:৪৩ দুপুর
আপডেট : ০৮ এপ্রিল, ২০২১, ১০:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পোর্তকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের পথে চেলসি

স্পোর্টস ডেস্ক : [২] বুধবার (৭ এপ্রিল) রাতে ২-০ গোলে চেলসি হারিয়েছে পোর্তোকে। এই জয়ের মধ্য দিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের পথে এগিয়ে গেছে চেলসি। করোনা মহামারির বিধি-নিষেধের কারণে দুই দলের গুরুত্বপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে নিরপেক্ষ ভেন্যু সেভিয়ার সানচেজ পিজুয়ান স্টেডিয়ামে।

[৩] খেলার প্রথমার্ধের ৩০ মিনিটেই এগিয়ে যায় চেলসি। ম্যাসন মাউন্টের করা গোলে ব্যবধান হয় ১-০। প্রথমার্ধে আর কোনো গোল পায়নি কোনো দল। দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার বাড়ায় দুই দলই। ম্যাচের ৮৫ মিনিটের মাথায় বেন চিলওয়েল গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বøæজরা।

[৪] শেষ দিকে বল দখলের লড়াই চললেও গোল আর হয়নি। আপাতত অ্যাওয়ে ম্যাচে ২-০ গোলে এগিয়ে থাকায় সেমিফাইনালে যাওয়ার পথে অনেকটা এগিয়ে রইলো চেলসি। নিজেদের সেমি ফাইনালে দেখতে হলে ফিরতি লেগে পোর্তকে ফিরে আসতে হবে দুর্দান্ত ভাবে। ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী বুধবার একই ভেন্যু সেভিয়ার সানচেজ পিজুয়ান স্টেডিয়ামে। - গোল ডটকম/ আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়