শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২১, ০৩:২৮ রাত
আপডেট : ০৮ এপ্রিল, ২০২১, ০৩:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমি চাকরি দেব, আপনারা কাউকে ঠকাবেন না, বললেন সোনু সুদ

বিনোদন ডেস্ক : করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে ভারতজুড়ে চলছে লকডাউন। দেশটির বিভিন্ন প্রান্তে আটকে পড়েছেন অনেক মানুষ। এমন পরিস্থিতিতে তাদের সহায়তায় এগিয়ে এসেছেন অভিনেতা সোনু সুদ। আটকে পড়া মানুষকে নিরাপদে বাড়ি পাঠানো থেকে শুরু করে চাকরির ব্যবস্থা করে দেয়া, ব্যবসার জন্য অটোরিকশা বা খাবারের গাড়ির ব্যবস্থা করা, কৃষিকাজের জন্য ট্রাক্টর দেয়া এসব করেছেন তিনি।

তবে তার এই মহৎ উদ্যোগকে পুঁজি করে কিছু অসাধু ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারণায় নেমেছেন। সোনু সুদের নাম ব্যবহার করে দরিদ্রদের অর্থ লুট করছে প্রতারকরা। সম্প্রতি তেলেঙ্গানা থেকে এ ধরনের একটি অভিযোগ ওঠে। তাই এই প্রতারণায় অভিযুক্তদের সতর্ক করে দিয়েছেন সোনু সুদ।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, কারও ক্ষতি করে সুখী থাকতে পারবেন না। গরিবের টাকা লুট করা পাপ। আর এটা ক্ষমার অযোগ্য অপরাধ। এদের সবাইকে আমি হুঁশিয়ারি দিচ্ছি, আপনারা ধরা পড়বেন। যদি টাকার অভাবে এমন কাজ করে থাকেন তা হলে আমার কাছে আসুন, আমি চাকরি দেব। মানুষকে ঠকিয়ে টাকা রোজগার করবেন না। তাতে ভালো হবে না।

একই সঙ্গে সোনু মনে করেন প্রতারকদের সঠিক দিক নির্দেশনার প্রয়োজন। তাদের কাউন্সেলিং প্রয়োজন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়