শিরোনাম
◈ মধ্যরাতে লাইভে এসে দেবীদ্বারবাসীর কাছে বিচার দিলেন হাসনাত ◈ ভোটের অপেক্ষায় বাংলাদেশ, পাল্টাপাল্টি অভিযোগে সরগরম বিএনপি-জামায়াত ◈ ভারতীয় তুলা থেকে সরে যুক্তরাষ্ট্রের তুলার দিকে ঝুঁকছে বাংলাদেশ ◈ নির্বাচন নিয়ে ভোটারের ১৩ প্রশ্ন ও উত্তর ◈ রাজশাহীতে কৃষকদল নেতার রগ কেটে পালাল দুর্বৃত্ত ◈ লাইলাতুল গুজব চলছে: জামায়াত আমির ◈ ভোট কেনাবেচার প্রমাণ পেলে 'কঠোর ব্যবস্থা': ইসি ◈ গোপালগঞ্জে ৭ ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ (ভিডিও) ◈ ঝিনাইদহ-৪ আসনে দাঁড়িপাল্লা ও ধানের শীষ প্রতিকের এজেন্টদের স্বাক্ষরিত ২৩টি রেজাল্ট শীট জব্দ (ভিডিও) ◈ ভোট দিতে হ‌বে, কে‌ন্দ্রে না গেলে আক্রান্ত হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২১, ০১:২৮ রাত
আপডেট : ০৮ এপ্রিল, ২০২১, ০১:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে ৬৫ গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল

লিটন: লক্ষ্মীপুরে গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বুধবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে ২১টি ইউনিয়নের ৬৫ জন গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে এ সাইকেল বিতরণ করা হয়। স্থাবর সম্পত্তি হস্তান্তর করের ১% টাকায় এ অনুষ্ঠানের আয়োজন করেন সদর উপজেলা প্রশাসন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রশিদ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে লক্ষ্মীপুর সদর উপজেলায় গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়। এই সাইকেল বিতরণের ফলে স্থানীয় গ্রাম পুলিশদের কাজ আরো গতিশীল হবে। ইউনিয়ন পরিষদের সকল তথ্য তারা গ্রামে গ্রামে দ্রুত পৌঁছে দিতে পারবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়