শিরোনাম
◈ ৫ বছরে ১ কোটি কর্মী পাঠাতে কতটা প্রস্তুত বাংলাদেশ ◈ প্রবাসীদের জন্য বড় সুখবর, নতুন ভিসা সুবিধা চালু করল সৌদি আরব ◈ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজনের কারণে গৃহযুদ্ধের ঝুঁকি, যেকোনো সময় ভেঙে পড়তে পারে ইসরায়েল: সিআইএ ◈ বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকা থেকে বাদ ঢাকা, পিছিয়েছে বাংলাদেশের সব বড় শহর! ◈ সেন্টমার্টিনে বিনামূল্যে খতনা করিয়ে অর্ধশতাধিক শিশুর ইনফেকশন ও রক্তক্ষরণ ◈ সোলার প্যানেল নাকি মিনি উইন্ড টারবাইন, বাড়ির জন্য কোনটি বেশি লাভজনক? ◈ বৃহস্পতিবার মিরপুর-আগারগাঁওসহ বিস্তীর্ণ এলাকায় ১০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে ◈ মে‌সি ম‌্যা‌জিক, গোল কর‌লেন করা‌লেন, জয়ের মঞ্চে মহাতারকার মহাবিদায়  ◈ টাকার বিনিময়ে কলরেকর্ড, লোকেশন ও এনআইডি তথ্য বিক্রি: ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার ◈ চট্টগ্রাম বন্দরে এবার ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ ঘোষণায় আস্ত BMW ও ৫ খণ্ডিত ইসুজু ট্রাকের সন্ধান!

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২১, ০৭:২৬ বিকাল
আপডেট : ০৭ এপ্রিল, ২০২১, ০৭:২৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আদমদীঘিতে লকডাউন কার্যকর করতে প্রশাসনের অভিযান

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : [২] বগুড়ার আদমদীঘি উপজেলায় করোনা সংক্রমন প্রতিরোধে লকডাউন কার্যকর করতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। গত ৬ এপ্রিল মঙ্গলবার উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট সীমা শারমিন উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৫টি মামলায় ১৭ জনকে দন্ডিত করে ২৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন। এসময় আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীনসহ অন্যান্য পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

[৩] ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, দেশে করোনা সংক্রমন প্রতিরোধে প্রধানমন্ত্রীর নির্দেশনা মতে গত ৫এপ্রিল সোমবার থেকে এক সপ্তাহের লকডাউনের দ্বিতীয় গত মঙ্গলবার আদমদীঘি উপজেলায় লকডাউন কার্যকর করতে উপজেলার সদর, রেল স্টেশন, ছাতিয়ানগ্রাম, সান্তাহারসহ বিভিন্ন এলাকার খাবার হোটেল, স্বর্ণের দোকান, মুদি দোকান, মোবাইল ফোনের দোকান ও মাস্ক পরিধান না করার অপরাধে ভ্রাম্যমান আদালত ১৫টি মামলায় ১৭ জনকে দন্ডিত করে ২৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

[৪] ভ্রাম্যমাণ আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট সীমা শারমিন বলেন, সকলের মাস্ক ব্যবহার ও সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ও লকডাউন অমান্য কারিদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত রাখা হবে।

  • সর্বশেষ