শিরোনাম
◈ রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন (ভিডিও) ◈ শেষ মুহূর্তে বাতিল শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের দিল্লি বৈঠক, নেপথ্যে কী? ◈ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৩ প্রার্থীর সাক্ষাৎকার নিল বিএনপি, মনোনয়ন ঘোষণা পরে ◈ সুদের হার বাড়িয়ে কি হরমুজ সংকট মেটাতে পারবে যুক্তরাষ্ট্র? ◈ মিরপুরে ‘চাঁদার জাঁতাকলে’ ব্যবসায়ীরা, এক গ্রুপের চাঁদা মিটলেই হাজির আরেক গ্রুপ ◈ ৫ ওভারে জাপানের রান তাড়া করে এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের মেয়েরা ◈ ১০১ চুক্তি পর্যালোচনা করছে বাংলাদেশ, নিজ স্বার্থ রক্ষায় ব্যবস্থা নেবে ভারত ◈ গোপন বৈঠক থেকে জঙ্গি সন্দেহে আটক ২৩ ◈ হামের উপসর্গে ২ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১২৯৭ ◈ সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সমর্থন চায় বাংলাদেশ

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২১, ০৭:২২ বিকাল
আপডেট : ০৭ এপ্রিল, ২০২১, ০৭:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

র‌্যাবের অভিযানে বিপুল পরিমান মাদকসহ আটক ৬

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাড্ডা, ডেমরা ও নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ এবং কেরাণীগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমান ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ ৬ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১০।

ব্যাটালিয়নের এএসপি এনায়েত কবির শোয়েব বুধবার জানান, মঙ্গলবার র‌্যাব-১০ এর একটি দল রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে ৯২৯পিস ইয়াবাসহ দুজনকে আটক করে। তারা হলেন- মাহাবুব হোসেন (২২) ও রাজীব মিয়া (২১)।

এছাড়া একইদিন র‌্যাব-১০ এর অপর একটি দল ডেমরার সুলতানা কামাল সেতু সংলগ্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ সুমন আহম্মেদ (৩৫) নামের একজনকে আটক করে। এ সময় তার কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি সিএনজি ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

এদিকে র‌্যাবের একই দল মঙ্গলবার সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৪৯৫পিস ইয়াবাসহ উৎসব সিকদার (২২) ও টিটু হোসেন (২৫) নামের দুজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি প্রাইভেটকার, ২টি মোবাইল ফোন ও নগদ ৫০০ টাকা জব্দ করা হয়েছে।

অপরদিকে মঙ্গলবার র‌্যাব-১০ এর অপর একটি দল কেরাণীগঞ্জের পূর্ববন্দ ডাক পাড়া এলাকায় অভিযান চালিয়ে ২০ গ্রাম হেরোইনসহ সোহেল মিয়া (৩০) নামের একজনকে আটক করেছে। এ সময় তার কাছ থেকে ১টি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৭৯০টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকদের কাছ থেকে র‌্যাব জানতে পেরেছে, আটকরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন ধরে ঢাকা ও নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় মদকদ্রব্য সরবারহ আসছিল।

 

  • সর্বশেষ