শিরোনাম
◈ দিয়াসের হ্যাটট্রিক, লাইপজিগকে ৬-১ গো‌লে হারা‌লো বায়ার্ন মিউনি‌খ ◈ চীনের প্রভাবের মধ্যে বাংলাদেশের প্রথম অর্থনৈতিক চুক্তি এগিয়ে নিতে চায় জাপান! ◈ লালমনিরহাট সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ◈ রিয়াল বে‌তিস‌কে ৫-২ গোলে হারা‌লো বার্সেলোনা ◈ নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ১, যেসব ‘গুরুত্বপূর্ণ তথ্য’ মিলেছে ◈ ইয়েমেনে নতুন করে সংঘাত, হুথিদের সঙ্গে লড়াইয়ে ৮ সেনাসহ নিহত ১১ ◈ টেস্ট টো‌য়ে‌ন্টি না‌মে নতুন ফরম‌্যাট আস‌ছে ক্রিকেটে, একই দলে খেলবেন ছেলে-মেয়েরা ◈ কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ও আহত বেশ কয়েকজন ◈ নেপালের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দলের কোচ হলেন পা‌কিস্তা‌নের মিসবাহ উল হক ◈ একাদশে ভর্তির শেষ সুযোগ, আবেদন করা যাবে ২৭ অক্টোবর পর্যন্ত

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২১, ০৭:১১ বিকাল
আপডেট : ০৭ এপ্রিল, ২০২১, ০৭:১১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস তায়কোয়ান্ডোতে পদক জয়ে এগিয়ে সামরিকবাহিনী

মাহিন সরকার: [২] বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের তায়কোয়ান্ডোতে নারীদের অনূর্ধ্ব-৫৭ কেজি ওজন শ্রেণির ফাইনালে বুধবার ৭ এপ্রিল চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার জান্নাতুল তামান্নাকে ২৫-০২ স্কোরে হারিয়ে স্বর্ন জিতেছেন বাংলাদেশ আনসার ও ভিডিপির মাইনু মারমা। এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর মার্জিয়া আক্তার ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাইকা ইসলাম শেফা।

[৩] অনূর্ধ্ব-৫৩ কেজি ওজন শ্রেণীর ফাইনালে বাংলাদেশ সেনাবাহিনীর নিগার সুলতানা ২০-১১ স্কোরে বাংলাদেশ আনসার ও ভিডিপির প্রভা চাকমাকে হারিয়ে স্বর্ন জিতেছেন। ব্রোঞ্জ জিতেছেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার ইসরাত জাহান রিয়া ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার উম্মে কুলসুম তুলি।

[৪] অনূর্ধ্ব-৪৯ কেজি ওজন শ্রেণীর ফাইনালে বাংলাদেশ সেনাবাহিনীর জান্নাতুল সুলতানা ২১-১১ স্কোরে বাংলাদেশ আনসার ও ভিডিপির লুবনা আক্তারকে হারিয়ে সোনার পদক জিতেছেন। এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ইভা খাতুন ও ব্রাক্ষনবাড়িয়া জেলা ক্রীড়া সংস্থার জিং রাম কিম বম।

[৫] অনূর্ধ্ব-৪৬ কেজি ওজন শ্রেণীর ফাইনালে বাংলাদেশ সেনাবাহিনীর সুমনা মুন্নি ২০-০৮ স্কোরে বাংলাদেশ আনসার ও ভিডিপির বিনোতি চাকমাকে হারিয়ে স্বর্ন পদক জেতেন। সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার তুহিন খাতুন এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার মারিয়া জান্নাত ব্রোঞ্জ পদক জিতেছেন।

  • সর্বশেষ