শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২১, ০৬:৫৫ বিকাল
আপডেট : ০৭ এপ্রিল, ২০২১, ০৬:৫৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

রফিকুল ইসলাম : [২] গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালী-হাওয়াখানা এলাকার বগুড়া-রংপুর মহাসড়কে বুধবার সকাল ১১টায় ট্রাকচাপায় আব্দুল বাদশা (৬৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত ও তিনজন আহত হয়েছে।

[৩] নিহত আব্দুল বাদশার বাড়ি ওই উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সমসপাড়া গ্রামে। আহতরা হলো- কাটাখালী গ্রামের নজরুলের ছেলে রানা (৩২), হাতিয়াদহ গ্রামের সবেদ আলীর ছেলে ফেরদৌস (৩৮) ও গন্ধববাড়ী গ্রামের সাত্তারের ছেলে আমিরুল (৪০)।

[৪] স্থানীয়রা জানান, যাত্রীবাহী ব্যাটারিচালিত একটি ভ্যান কাটাখালি থেকে গোবিন্দগঞ্জ যাওয়ার সময় হাওয়াখানা এলাকায় রংপুরগামী একটি মালবাহী ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ভ্যানে থাকা যাত্রী সকলেই আহত হয়। স্থানীয় তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আব্দুলকে মৃত ঘোষণা করেন।

[৫] গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়