শিরোনাম
◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের ◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২১, ০৬:৫৩ বিকাল
আপডেট : ০৭ এপ্রিল, ২০২১, ০৬:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাইবান্ধায় কাঁকড়া নামের ট্রাক্টর যার অপর নাম জনদুর্ভোগ

রফিকুল ইসলাম :  [২] কৃষি কাজের জন্য আমদানী এই যানটির দাপটে, অত্যাচারে অতিষ্ঠ গাইবান্ধার সর্বস্তরের মানুষ। নদী থেকে বালু উত্তোলন, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কাটা, অবৈধ মাটি ও বালুর ব্যবসা, মালামাল পরিবহন সহ সব কাজেই দিনে, রাতে অবাধে এবং দাপটে শহরে ও গ্রামে চলছে এই কাঁকড়া নামের দানব সাদৃশ্য যানবাহন।
অথচ এই ট্রাক্টরের মালামাল পরিবহন বা সড়ক পথে চলাচলের কোন লাইসেন্স নেই।

[৩] এমনকি এই চালকদেরও নেই কোন ড্রাইভিং লাইসেন্স। সাধারণত কম বয়সের অদক্ষ চালক যাদের কোন ভারী যানবাহন চালানোর প্রশিক্ষণ নেই। অথচ তারাই সড়ক পথে তীব্র গতিতে এবং প্রচণ্ড শব্দে দাপটে চালিয়ে যাচ্ছে এসমস্ত যানবাহন। ফলে প্রতিনিয়তই সড়ক দুর্ঘটনার শিকার হচ্ছে অসহায় মানুষ এবং অকালে ঝড়ে পড়ছে অনেক প্রাণ।

[৪] এদিকে আইনকে অবজ্ঞা করে এই যানবাহনটি বিকট শব্দে দিনে এবং গভীর রাতেও এ জেলার শহরে ও গ্রামে চলাচল করে জনদুর্ভোগে পরিণত হয়েছে। এর বিকট শব্দে পরিবেশ ও শব্দ দূষণ হচ্ছে, এর ভয়ে পথচারী এবং অন্য যানবাহনদের সবসময় এক আতংক নিয়ে চলাচল করতে হচ্ছে।

[৫] শুধু তাই নয়, নদী থেকে অবৈধভাবে বালু তুলে এই ট্রাক্টর দিয়ে বন্যা নিয়ন্ত্রন বাঁধ পেরিয়ে পরিবহনের কাজে ব্যবহার করা হচ্ছে। এতে বন্যা নিয়ন্ত্রন বাঁধগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় বর্ষা মৌসুমে বন্যার পানির তোড়ে অতিসহজেই বাঁধ ভেঙ্গে ভয়াবহ বন্যার শিকার হচ্ছে মানুষ। তদুপরি দ্রুতগতিতে এই ট্রাক্টরের অবাধ চলাচল করার কারণে গ্রাম এবং শহরের কাঁচা ও পাকা সড়কগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে যানবাহন ও পথচারীদের চলাচলে বিপন্ন হচ্ছে মানুষ।

[৬] জনদূর্ভোগ নামের এই ট্রাক্টরের মালামাল পরিবহনে আইনগত বৈধতা না থাকলেও নির্বিঘ্নে দাপটেই চলছে এই যানবাহনটি। অথচ এর কারণেই দুর্ঘটনায় প্রাণহানি ঘটছে, সড়ক, বাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে, শব্দ দূষণে বিপন্ন, বিক্ষুব্ধ মানুষ। কিন্তুু দেখার কেউ নেই! অভিযোগ করেও এর কোনো লাভ নেই!

  • সর্বশেষ