শিরোনাম
◈ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ, বাংলাদেশিদের নিয়ে কঠোর হচ্ছে ইইউ ◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২১, ০৩:০৩ দুপুর
আপডেট : ০৭ এপ্রিল, ২০২১, ০৩:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমতলী জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট দম্পতিসহ ১০ জনের করোনা শনাক্ত, লকডাউনে বসেছে সাপ্তাহিক হাটও

জিয়া উদ্দিন সিদ্দিকী: [২] বরগুনার আমতলী উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট দম্পতিসহ ১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। লকডাউনের বিধিনিষেধ উপেক্ষা করে আজ বুধবার বসেছে সাপ্তাহিক হাটও। সড়কের দুই পাশে ফুটপাতে বসেছে পর্যান্ত দোকানপাট। সামাজিক দূরত্ব মানার কোন বালাই নেই। নেই মাস্কের ব্যবহার। সবচেয়ে বেশি ভিড় লক্ষ করা গেছে কাঁচা বাজার ও ফুটপাতে। সরকারের করোনা প্রতিরোধে লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহরে টহল দেয়া ছাড়া তেমন কোন উদ্যোগ দেখা যায়নি।

[৩] উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাগেছে, বর্তমানে আমতলীতে উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট দম্পতিসহ ১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে ১ জন হাসপাতালের আইসোলেশনে চিকিৎসা নিলেও বাকীরা স্ব-স্ব বাড়ীতে বসে চিকিৎসা নিচ্ছেন। দিন যত সামনে যাচ্ছে তত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। তারপরেও মানুষ স্বাস্থ্যবিধি ও সরকার ঘোষিত ১৮ দফা না মেনে নিজের মতো করে চলাচল করছেন। এছাড়া শহরের সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখে তাদের ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ফলে করোনার সংক্রমন বৃদ্ধির আংশঙ্কা রয়েছে।

[৪] ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসক ও করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডাঃ মোনায়েম সাদ মুঠোফোনে লকডাউনের বিধিনিষেধ উপেক্ষা করে মানুষের অবাদে চলাচলের কথা স্বীকার করে বলেন, আমতলী উপজেলায় এখন পর্যন্ত এক বিচারক দম্পতিসহ ১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলতে উপজেলা নির্বাহী অফিসারের সাথে আলোচনা করে জরুরী ভিত্তিত্বে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

[৫] উপজেলা নির্বাহী অফিসার ও করোনা প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আসাদুজ্জামান মুঠোফোনে বলেন, সরকারের দেয়া ১৮ দফা নির্দেশনা ও লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।  সম্পডাদনা: জেরিন

  • সর্বশেষ