শিরোনাম
◈ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী ◈ যৌথ বাহিনীর অভিযানে ৭ শতাধিক রোহিঙ্গা আটক ◈ শেষ মুহূর্তে আজ ঢাকার ছয় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান ◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২১, ০৩:০৪ দুপুর
আপডেট : ০৭ এপ্রিল, ২০২১, ০৩:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চীন আক্রমণ করলে শেষ পর্যন্ত লড়াই করবো: তাইওয়ান

আহমেদ ফেরদাউস: [২] তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ বুধবার বলেছেন, দ্বীপের কাছাকাছি চীন সামরিক শক্তি বাড়াচ্ছে। তারা যুদ্ধেরও সূচনা করতে পারে। রয়টার্স

[৩] তাইওয়ান সাম্প্রতিক সময়ে সামরিক কার্যক্রম বাড়াচ্ছে বলে অভিযোগ চীনের। তাইওয়ানের আকাশসীমায় প্রায়শই ঢুকে পড়ছে চীনা বিমানগুলো।

[৪] একটি বিমানবাহী রণতরী গ্রুপ দ্বীপের কাছাকাছি মহড়া দিচ্ছে বলে গত সোমবার জানায় চীন।

[৫] তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, তাইওয়ানের বিরুদ্ধে আক্রমণ চালানোর সম্ভাবনা দেখছে যুক্তরাষ্ট্র। আমরা কোন প্রশ্ন ছাড়াই আত্মপক্ষ সমর্থন করতে রাজি। যুদ্ধের দরকার হলে করব, এবং শেষ পর্যন্ত লড়বো।

[৬] আন্তর্জাতিক সমর্থন তাইওয়ানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। অস্ত্র সরবরাহকারী ওয়াশিংটন তাইওয়ানকে তার সেনাবাহিনীকে আধুনিকীকরণ করার জন্য চাপ দিচ্ছে। যাতে সেনাবাহিনী শক্তিশালী হয়ে উঠতে পারে । সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়