শিরোনাম
◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস ◈ নাইজেরিয়ায় ভুলবশত বিমান হামলা, নিহত ১০০ ছাড়াল ◈ রাজধানীর সড়কে তৃতীয় লিঙ্গের সদস্যদের স্বেচ্ছাশ্রমে যুক্ত করল ডিএমপি ◈ হজযাত্রীদের জন্য স্বস্তি: টিকিটপ্রতি খরচ কমলো ১২ হাজার টাকা ◈ পানির অভাবে কাপ্তাইয়ের তিন ইউনিট বন্ধ, উৎপাদন চলছে সীমিত আকারে

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২১, ০১:২৮ দুপুর
আপডেট : ০৭ এপ্রিল, ২০২১, ০১:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বোয়ালমারী থানায় আটক মোটরসাইকেল রৌদ্র বৃষ্টিতে নষ্ট হচ্ছে

সনত চকবর্ত্তী:[২] ফরিদপুরের বোয়ালমারী থানায় বিভিন্ন অভিযোগে আটক ২৯টি মোটর সাইকেল খোলা আকাশের নিচে থেকে নষ্ট হচ্ছে। এতে রাজস্ব হারাচ্ছে সরকার। আর নষ্ট হচ্ছে জাতীয় সম্পদের।

[৩] থানা কতৃপক্ষ বলছেন, আটক হওয়া এ সমস্ত মোটর সাইকেলের অধিকাংশই চুরি করা, দুর্ঘটনায় পতিত হওয়া, মাদকসহ আটক এবং অবৈধভাবে ভারত থেকে আনা রেজিস্ট্রেশনবিহীন। আটককৃত এসব মোটরসাইকেলের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা রয়েছে।

[৪] কেল মালিকদের এ বিষয়ে কোন গুরুত্ব নেই। মামলার বিষয়টি নিস্পত্তি হলে অকশানের ব্যবস্থা করা যেত। অকশান হলে সরকার আর্থিক ভাবে লাভবান হবে বলেও মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা। খোলা আকাশের নিচে জং ও মরচে পড়ে নষ্ট হচ্ছে।

[৫] এ সমস্ত মোটর সাইকেলের অধিকাংশই দামি। এসবের মধ্যে ১৫০ সিসি পালসার, ১৩৫ সিসি ডিসকভারসহ বিভিন্ন দামি ব্রাণ্ডের মোটরসাইকেল রয়েছে। অকসানে বিক্রী করতে পারলে ভাল দাম পাওয়া যেত।

[৬] বোয়ালমারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. কামরুল সিকদারের মতে, আদালত কর্তৃপক্ষ আটককৃত মোটরসাইকেলের বিরুদ্ধে দায়েরকৃত মামলা দ্রুত নিস্পত্তি করে অকশানের নির্দেশ দিলে সরকার আর্থিক ভাবে লাভবান হতে পারতো।

[৭] বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক মো. ওয়াহিদ ইসলাম বলেন,'এই মুহূর্তে থানা চত্বরের উন্মুক্ত জায়গায় মোটর সাইকেলগুলো পড়ে আছে। এসব মোটরসাইকেলের কোনটি চোরাই, কোনটির বিরুদ্ধে মামলা রয়েছে।

[৮] ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ ব্যাপারে প্রতিবেদন চেয়েছে। আমি প্রতিবেদন তৈরি করে খুব শীঘ্রই জমা দেব। পরবর্তী নির্দেশনা মোতাবেক এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।'সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়