শিরোনাম
◈ নির্বাচনের দিন নেতাদের যত অভিযোগ-পাল্টা অভিযোগ ◈ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা ◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২১, ০৫:১০ সকাল
আপডেট : ০৭ এপ্রিল, ২০২১, ০৫:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শওগাত আলী সাগর: মামুনুলকে আইনের মুখোমুখি করা হোক

শওগাত আলী সাগর: [১] হেফাজত নেতা মামুনুলের রিসোর্ট কেলেংকারির পর সবাই মিলে যেভাবে ‘কোরান সুন্নাহ’ আর ‘ইসলামী জীবন বিধানের উদ্ধৃতি দিতে শুরু করেছেন, তাতে চিন্তিত হবো নাকি বিস্মিত হবো বুঝতে পারছি না। আওয়ামী লীগের নেতা-কর্মী, মন্ত্রীরা পর্যন্ত শরিয়া আইনের উদ্ধৃতি দিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন। মনে হচ্ছে সবাই এই মুহূর্তে দেশে শরীয়া আইনের বিধান চালু করে ফেলতে পারলে বেঁচে যান।

[২] মামুনুলের ‘নারী কেলেংকারি’র বিরুদ্ধে সবাই যেভাবে ফুঁসে উঠেছেন, তার উগ্রবাদ ছড়ানোর বিরুদ্ধে, ধর্মের নামে সহিংসতা ছড়ানোর বিরুদ্ধে অর্ধেক প্রতিবাদ হয়েছে বলেও মনে হয় না। বঙ্গবন্ধু ভাস্কর্য বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়ার ঘোষণার বিরুদ্ধেও এতো প্রতিবাদ হয়নি। মনে হচ্ছে, মামুনুল উগ্রতা ছড়ালে, সাম্প্রদায়িকতা ছড়ালে, তার সমর্থকরা হিন্দু বাড়ি ঘরে হামলা চালালে,বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেললে সেগুলো নিয়ে আমাদের তেমন একটা মাথাব্যথা হয় না। মামুনুলের ‘নারী বিষয়ক’ ঘটনায় আমরাও একেকজন ধর্মের সিপাহসালার হয়ে যাই।

[৩] আইনের চোখে অপরাধ- এমন কর্ম মামুনুল কম করেননি, সেগুলো নিয়েও  কথা হোক। মামুনুলকে আইনের মুখোমুখি করা হোক। মামুনুলের ‘নারী কেলেংকারি’ নিয়ে মাঠ গরম করতে গিয়ে আমরা যেনো আবার মামুনুলদের রাজনীতির প্রচারক না হয়ে উঠি। লেখক : সিনিয়র সাংবাদিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়