শিরোনাম
◈ ইরানে ১০ টনের ‘মাদার অব অল বোম্বস’ ফেলার হুমকি, কতটা ভয়ংকর এই অস্ত্র? ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের ◈ ফাইনালে শ্রীলঙ্কার কা‌ছে ৪ রানে হার, রানার্সআপ বাংলাদেশ ◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২১, ১১:৪০ রাত
আপডেট : ০৬ এপ্রিল, ২০২১, ১১:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]টেকনাফে ডিএনসির অভিযানে ৪হাজার ইয়াবাসহ আটক-২

ফরহাদ আমিন,টেকনাফ [২]কক্সবাজারের টেকনাফের পুরাতন বাস-স্টেশন এলাকা থেকে৪হাজার ইয়াবাসহ দুইজনকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

[৩]মঙ্গলবার দুপুরে পৌরসভার পুরাতন বাস-স্টেশন হোটেল রাজমহলের সামনে থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।আটকরা হলেন,বাহারছড়া ইউপি নোয়াখালী পাড়ার বাসিন্দা মৃত খলিলুর রহমানের ছেলে আমির হোসেন(৪৮)ও সদর ইউপি দক্ষিণ লেঙ্গুরবিল এলাকার কালা মিয়ার ছেলে আমান উল্লাহ(২৫)।

[৪]মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মো.সিরাজুল মোস্তফা।তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়,পুরাতন বাসস্টেশন এলাকায় মাদক কারবারিরা ইয়াবা ক্রয় বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে।এমন তথ্যে তারই নেতৃত্বে ডিএনসির একটি বিশেষদল অভিযানে যায়।এসময় ডিএনসির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুইজনকে আটক করতে সক্ষম হয়।পরে ধৃতদের হেফাজতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ৪হাজার ইয়াবা উদ্ধার করা হয়।ঔই সময় ধৃতদের কাছ থেকে ব্যবহৃত দুটি মোবাইল সেট জব্দ করা হয়।

[৫]তিনি আরো বলেন,উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য১২লাখ২হাজার টাকা।আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ