শিরোনাম
◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও) ◈ পদত্যাগের গুঞ্জন নিয়ে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের অডিও বার্তা

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২১, ০৫:০২ বিকাল
আপডেট : ০৬ এপ্রিল, ২০২১, ০৫:০২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বাস্থ্যবিধি না মানায় লক্ষ্মীছড়ি ইউএনও’র অভিযানে ১২ জনকে জরিমানা

মোবারক হোসেন: [২] খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় স্বাস্থ্যবিধি না মানায় অভিযান চালিয়ে জরিমানা আদায়ের পাশাপাশি করোনা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে। রোববার (৪ এপ্রিল) লক্ষ্মীছািড় থানার অফিসার্স ইনচার্জ হুমায়ুন কবীর এর নেতৃত্বে লক্ষ্মীছড়ি বাজার ও পার্শ্ববর্তি এলাকায় পথচারিদের মাঝে মাস্ক বিতরণ করেন।

[৩] করোনা পরস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য বিধি মানতে সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই পুলিশের এ কর্মসূচি পালন করছে। এছাড়াও মাইকিং করে এবং দোকান পাটে গিয়ে করোনা মহামারি থেকে রক্ষা পেতে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দেয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে।

[৪] লক্ষ্মীছািড় থানার অফিসার্স ইনচার্জ হুমায়ুন কবীর এসময় বলেন, নিজে বাঁচুন, অন্যকে বাঁচান। ঘর থেকে বের হলেই অবশ্যই মাস্ক পরিধান করার পরামর্শ দেন তিনি। প্রায় ২৫০টি মাস্ক বিতরণ করা হয় বলে জানা গেছে।

[৫] এদিকে লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো: ইয়াছিন অভিযান পরিচালনা করে মাস্ক পরিধান না করায় ১২জনকে জরিমানা করেন। জরিমানার পরিমান ১২০০টাকা বলে জানা গেছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ