শিরোনাম
◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’ ◈ ইরান থেকে ২৫০ বাংলাদেশিকে ফেরাতে সরকারের উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু, কড়া বার্তা ইরানের ◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি ◈ ভিয়েনায় বাংলাদেশ-যুক্তরাজ্য বৈঠক, নিরাপত্তা ও পুলিশ সংস্কারে সহযোগিতার আলোচনা

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২১, ০৪:২৩ দুপুর
আপডেট : ০৬ এপ্রিল, ২০২১, ০৪:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে মদসহ তিন মাদক ব্যবসায়ী আটক

কায়সার হামিদ:[২] কক্সবাজারের টেকনাফের বাহারছড়া পুলিশ ফাঁড়ীর সদস্যদের হাতে ৫০ লিটার চোলাই মদসহ তিন মাদক ব্যবসায়ী ধরা পড়েছে।এসময় মাদক পাচারে ব্যবহার হওয়া দুটি (টমটম) ইজিবাইক গাড়ীও জব্দ করতে সক্ষম হয়েছে পুলিশ।

[৩] অভিযানের সত্যতা নিশ্চিত করে ৬ এপ্রিল (মঙ্গলবার) টেকনাফ মডেল থানার (ওসি) হাফিজুর রহমান জানান,৫ এপ্রিল (সোমবার) বাহারছড়া পুলিশ ফাঁড়ীতে দায়িত্বরত ইন্সপেক্টর নুর মোহাম্মদ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে বাহারছড়া দক্ষিন শীলখালী মেরিন ড্রাইভ সড়ক দিয়ে মাদক বহনকারী দুটি টমটম গাড়ী টেকনাফের দিকে যাচ্ছে।

[৪] এরপর পুলিশ কেন্দ্রে কর্মরত এএসআই জামাল উদ্দিনসহ পুলিশের একটি দল মাদক বহনকারী দুটি টমটম থেকে ৫০ লিটার চোলাই মদসহ মাদক পাচারে জড়িত তিন জন ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়।

[৫] আটককৃতরা হচ্ছে, বাহারছড়া ইউনিয়ন দক্ষিন শীলখালী এলাকার মো.আলম’র পুত্র মো.সোহেল (২০), হোসাইন আহাম্মদ’র পুত্র জয়নাল আবেদীন (২১), আবুল মন্জুর’র পুত্র জাহেদুল ইসলাম (১৮)। আটক তিন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে কারাগারে প্রেরন করার হয়েছে।

[৬] তিনি আরো বলেন, মাদক কারবারে জড়িত অপরাধীদের আইনের আওয়তাই নিয়ে আসার জন্য পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগীতা করলে মাদক পাচার প্রতিরোধে আরো বেশী সফলতা আসবে।সম্পাদনা:অনন্যা আফরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়